বাংলা টেলিভিশনের চলতি সপ্তাহের টিআরপি তালিকা আবারও প্রমাণ করল যে দর্শকের মন জয় করা সহজ নয়। শীর্ষে রয়েছে পরিণীতা 7.1 নম্বর নিয়ে। ধারাবাহিকটির গল্পে আবেগ আর টানাপোড়েন এমনভাবে মিশেছে যে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার সামনে আটকে থাকছেন। চরিত্রগুলোর সম্পর্কের জটিলতা ও সংলাপের গভীরতা এই সাফল্যের বড় কারণ বলেই মনে করছেন টেলিপাড়ার একাংশ।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম 6.9 নম্বর নিয়ে। খুব সামান্য ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হলেও ধারাবাহিকটির জনপ্রিয়তায় কোনও ছেদ পড়েনি। তৃতীয় স্থানে থাকা রাঙামতি 6.8 নম্বর পেয়ে প্রমাণ করেছে যে সহজ সরল গল্প এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে। এর ঠিক পরেই বিদ্যা ব্যানার্জি 6.6 নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, যার প্রাপ্ত নম্বর 6.4। শেষ সপ্তাহে এসেও ধারাবাহিকটি দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে, যা নিঃসন্দেহে বড় সাফল্য। গল্পের গুরুত্বপূর্ণ মোড় ও আবেগঘন দৃশ্য দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। প্রথম পাঁচের এই প্রতিযোগিতা দেখেই বোঝা যাচ্ছে, রেটিংয়ের লড়াই কতটা হাড্ডাহাড্ডি।
ট্রেন্ডিং তালিকাতেও নজরকাড়া পরিবর্তন রয়েছে। বেশ করেছি প্রেম করেছি এবং ও মোর দরদিয়া দুটিই 6.2 নম্বর পেয়ে সমানভাবে আলোচনায়। লক্ষ্মী ঝাঁপি 6.0 নম্বর নিয়ে নিজের জায়গা শক্ত করেছে। চিরদিনই তুমি যে আমার 5.9 নম্বর পেয়ে প্রমাণ করেছে ধারাবাহিকটি এখনও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে।
আরও পড়ুনঃ ‘রোজ কেঁদেছি, তবু পরদিন আবার লড়াইয়ে ফিরতাম’- কেরিয়ারের অন্ধকার সময় নিয়ে বিদ্যা বালানের অকপট স্বীকারোক্তি!
অন্যান্য ধারাবাহিকের মধ্যেও মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। কনে দেখা আলো 45 মিনিটের সম্প্রচারে 5.1 নম্বর পেয়েছে। কম্পাস রয়েছে 5.2 এ এবং তুই আমার হিরো 5.0 নম্বর নিয়ে তালিকায় টিকে আছে। মিলন হবে কত দিনে ও গৃহপ্রবেশ একসঙ্গে পেয়েছে 3.7। সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি বলছে, প্রতিযোগিতা ক্রমশ আরও জমাট বাঁধছে এবং সামনের সপ্তাহে রেটিংয়ের ছবিটা আরও বদলাতে পারে।
1sr •• পরিণীতা 7.1
2nd •• পরশুরাম 6.9
3rd •• রাঙামতি 6.8
4th •• বিদ্যা ব্যানার্জি 6.6
5th •• জগদ্ধাত্রী – End Week 6.4





