খলনায়িকা থেকে এখন বাংলা টেলিভিশনের সেরা মায়ের তকমা পেয়েছেন রুপাঞ্জনা! রইল তার এই দীর্ঘ অভিনয় জীবনের কিছু অসাধারণ চরিত্র

তিনি একজন বড় মাপের অভিনেত্রী। যেকোনো চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এই অভিনেত্রীর জুড়ি মেলা ভার। ইনি হলেন রূপাঞ্জনা মিত্র। রুপাঞ্জনা মিত্র ২০০০ সাল থেকে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করছেন। মিত্র চোখের বলি টেলিভিশন ধারকবাহিক-এ অভিনয় এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০২০ সালে তিনি তাঁর অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করলেন। তিনি ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন।

বরাবরই তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। ছোট বড় পর্দায় অনেক চরিত্রে অনেক রকমের গল্পে তাকে অভিনয় করতে দেখা গেছে। তিনি বাংলায় বহু ধারাবাহিকের সাথে যুক্ত ছিলেন। আর বেশিরভাগ ধারাবাহিকেই তিনি খলনায়িকার ভূমিকাই পালন করেছেন। এই অভিনেত্রী আমরা চেকমেট, সিঁদুর খেলা, আঁচল, সতী, বেহুলা, অনুরাগের ছোঁয়া, এক আকাশের নিচে, দুর্গা, জয় কানাইয়া লাল কি, জন্মভূমি, তিথি অতিথি, প্রেমের কাহিনী, তুমি আসবে বলে, ভূমিকন্যা, চোখের বালি, খেলা প্রভৃতি ধারাবাহিকে দেখেছি।

বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে আউট অ্যান্ড আউট নেগেটিভ রোলে বাজিমাত করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । গল্পের নায়কের মা লাবণ্য সেনগুপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী । প্রভাবশালী তিনি । আধুনিকাও বটে । তবে, কোনও মেয়ের গায়ের রঙ চাপা হলে তাকে তিনি সহ্য করতে পারেন না । ওদিকে তার আদরের ছেলে বিয়ে করেছে শ্যামবর্ণা দীপাকে । এই নিয়ে ঘটনার ঘনঘটায় সেজে চলছে ধারাবাহিক । কিন্তু বর্তমানে মা হিসেবে দীপার প্রতি তার স্নেহ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা।

আরো একটি ধারাবাহিক হচ্ছে বেহুলা যেখানে এক সন্তান হারা মায়ের ভূমিকায় অর্থাৎ লক্ষিন্দরের মা সমকা হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল রূপাঞ্জনা মিত্রকে। সেখানে তার অভিব্যক্তি তার কথা তার অঙ্গভঙ্গিমা সবকিছুই এক সন্তানহীন মায়ের ছায়া তুলে ধরেছিল দর্শকদের সামনে। যা হাজার হাজার দর্শকদের মনে দাগ কেটেছিল। নিজের সুদক্ষ এবং অভিজ্ঞ ও অভিনয়ের মাধ্যমে হাজার হাজার মায়ের চোখে জল এনেছিলেন এই অভিনেত্রী।

বিভিন্ন সিনেমা, ধারাবাহিক, ছোট গল্প, ডকুমেন্টারিতে আমরা এই অভিনেত্রীকে বারংবার ওনার অভিনয়ের দক্ষতা প্রমাণ করতে দেখেছি। তার অভিনয় আমাদেরকে কখনোই নিরাশ করেনি। কখনো খলনায়িকা হিসেবে যেরকম মানুষের ঘৃণার কারণ হয়েছেন আবার কখনো মা হিসেবে দর্শকদের বিগলিত করেছেন। এই প্রসঙ্গে তার অভিনয় নিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘ সেই বেহুলার সনকা বলুন কিংবা অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেনগুপ্ত, মায়ের চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং বরাবর দিয়ে এসেছেন এই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।’