অবশেষে চলে এলো এই সপ্তাহের বাংলা সিরিয়ালের (Serial) টিআরপি (TRP) তালিকা। এমনিতেই আজকাল মূলত এই তালিকার উপর নির্ভর করেই চলে সিরিয়াল। এমনকি, টিআরপি লিস্টকে কেন্দ্র করে বিচার করা হয় কোন সিরিয়াল কতদিন চলবে। দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পর কোনো সিদ্ধান্তে উপনীত হয় চ্যানেল কর্তৃপক্ষ।
সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের দিনটির দিকে তাকিয়ে থাকে সবাই। সিরিয়ালের কলাকুশলীরা তো বটেই এমনকি, এই ইন্টারনেটের যুগে দর্শকেরাও কম আগ্রহী থাকেনা এই তালিকা জানার জন্য। এক কথায় বলে যেতে পারে, এই টিআরপি লিস্টের নাম্বারই সিরিয়ালের কলাকুশলীদের কাজ করায় উদ্বুদ্ধ করে।
চলুন তাহলে জেনে নেওয়া যায় এই সপ্তাহের টিআরপি-র তালিকা। এই সপ্তাহের মেগার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান দখল করেছে জি বাংলার পরিণীতা, পেয়েছে ৮.০। এরপর, ৭.৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘জগদ্ধাত্রী’। ৭.৩ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে সকলের প্রিয় ‘ফুলকি’।
অন্যদিকে আবার, ৬.৬ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে একজোড়া ধারাবাহিক। সিরিয়ালগুলি হল- ‘গীতা এল এল বি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। অবশেষে, পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’, প্রাপ্ত নম্বর ৬.৫। এই সপ্তাহের তালিকা দেখে বোঝা যাচ্ছে এক থেকে পাঁচের মধ্যে বেশিরভাগ স্থান ছিনিয়ে নিয়েছে জি বাংলার সিরিয়াল গুলি।
আরও পড়ুনঃ জাতে মুসলিম তবুও ছুঁয়েও দেখেন না গো*মাংস! কারণ জানলে অবাক হবেন আপনিও!
চলুন এক নজরে দেখে নেয়া যাক, এই সপ্তাহের টিআরপির তালিকা-
1st •• পরিণীতা 8.0
2nd •• জগদ্ধাত্রী 7.5
3rd •• ফুলকি 7.3
4th •• গীতা LLB, কোন গোপনে 6.6
5th •• রাঙামতি 6.5





