ভাগ্যের চাকা ঘুরছে, তাই আজ যে সিংহাসনে বসে রাজত্ব করছে কাল সে নাও থাকতে পারে। আর বিনোদন জগতে বিশেষত টিআরপির বিষয়ে ভাগ্যের এমন খেলা চলতেই থাকে। প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ আগে পর্যন্তও লাগাতার তিন মাস ধরে জি বাংলার পরিণীতা ধারাবাহিক ছিল সবার উপরে।
কিন্তু, আজ? বলাই বাহুল্য গত সপ্তাহের রেষ বজায় রেখে এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়ে টিআরপি লিস্টে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসার ‘আজকের নায়ক: পরশুরাম’। এদিকে, আবার দেখা যাচ্ছে দিনে দিনে আনন্দী সিরিয়ালের স্থান জুটছে একেবারে তলানিতে। তবে, কী এবার এই সিরিয়ালের যবনিকা পরার সময় এসে গেলো?
চলুন, বেশী দেরী না করে জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি লিস্ট। তালিকার শুরুতেই বেঙ্গল টপার হয়ে ৬.৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ‘আজকের নায়ক: পরশুরাম’। এই সপ্তাহে দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্ম ধারাবাহিক। ৬.২ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ও ‘জগদ্ধাত্রী’।
অন্যদিকে আবার তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তিরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.১। একটুর জন্য চতুর্থ স্থানে রয়েছে ফুলকি, প্রাক্ত নম্বর ৬.০। ৫.৩ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। ষষ্ঠ স্থানে রয়েছে আনন্দী, প্রাপ্ত নম্বর ১.৯। অবশেষে, ১.৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে বুলেট সরোজিনী, যা গত সপ্তাহে সদ্য শুরু হয়েছে।
আরও পড়ুনঃ লাভলী নয়! চিরসখা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় জানলে অবাক হবেন আপনিও! জানেন অভিনেত্রীর আসল নাম কি?
এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• আজকের নায়ক: পরশুরাম 6.4 (বেঙ্গল টপার)
2nd •• পরিণীতা ও জগদ্ধাত্রী 6.2
3rd •• রাঙামতি তিরন্দাজ 6.1
4th •• ফুলকি 6.0
5th •• গৃহপ্রবেশ 5.3
6th •• আনন্দী 1.9
7th •• বুলেট সরোজিনী 1.7





