আজ বৃহস্পতিবার, টিআরপি ফলাফলের দিন। বাংলা সিরিয়ালের প্রতিটা গোলাপ ফুলি সহ দর্শকেরা মুখিয়ে থাকে এই দিনটার জন্য। কার কোন ধারাবাহিক টপে থাকলো বা কোন ধারাবাহিক হল ফ্লপ? এই সবকিছু জানার জন্যই আগ্রহী থাকে অনেকেই।
তবে অন্যান্য সপ্তাহের থেকে এই সপ্তাহের ইআরপি তালিকাটা দেখলে অনেকেই খুশি হবে। হ্যা, অন্যান্য বারের মতন এই সপ্তাহেও আজকের নায়ক পরশুরাম’ বেঙ্গল টপার হলেও তার সঙ্গে বহুদিন বাদে ফুলকি ধারাবাহিক দখল করেছে টিআরপির শীর্ষস্থান।
চলুন তাহলে বেশি দেরি না করেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি লিস্ট। ৬.৭ পেয়ে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান অধিকার করেছে যুগ্ম ধারাবাহিক। টিআরপি লিস্টের শেষে রয়েছে ‘আজকের নায়ক: পরশুরাম’ এবং ‘ফুলকি’। এরপর ৬.৪ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী’।
আরও পড়ুনঃ নটী বিনোদিনীর লুকে শুভশ্রী, ‘লহো গৌরাঙ্গের নাম রে’-র শুটিংয়ে নিরামিষ আহারেই মগ্ন নায়িকা
অন্যদিকে আবার, তৃতীয় স্থান দখল করেছে ‘পরিণীতা’ প্রাপ্ত নম্বর ৬.৩। এরপর, চতুর্থ স্থান দখল করেছে ‘রাঙামতি তিরন্দাজ’, প্রাপ্ত নম্বর ৬.১। অবশেষে, পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসার ‘চিরসখা’, প্রাপ্ত নম্বর ৫.৯।
এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• আজকের নায়ক: পরশুরাম, ফুলকি 6.7
2nd •• জগদ্ধাত্রী 6.4
3rd •• পরিণীতা 6.3
4th •• রাঙামতি 6.1
5th •• চিরসখা 5.9





