বাংলা টেলিভিশনের প্রতিটা সিরিয়ালের বন্ধুত্বের পাশাপাশি তাঁদের মধ্যে অনবরত চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। আর, এই রেষারেষি বোঝা যায় প্রতি সপ্তাহের টিআরপি লিস্ট দেখলে। প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও অর্থাৎ আজ টিআরপির লিস্ট এসে গিয়েছে সকলের সামনে।
বলাই বাহুল্য, দিনে দিনে বাজারে যতই মনোরঞ্জনের নতুন কিছু আসুক না কেন বিনোদন প্রেমীদের মধ্যে সিরিয়াল দেখার আগ্রহ কোনো অংশে কমেনি বরং দিনে দিনে বাড়ছে। যাই হোক, চলুন বেশী দেরী না করে জেনে নেওয়া যায়।
প্রতিবারের মতন এইবারেও ৭.২ পেয়ে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসার আজকের নায়ক পরশুরাম। এরপর, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলকি, প্রাপ্ত নম্বর ৭.০।
আরও পড়ুনঃ ‘একটাই জীবন, লোকে কী বলছে তাতে কী!’ – তৃতীয় বার ডিভোর্সের পর ফের বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী!
এদিকে, আবার তৃতীয় স্থান অধিকার করেছে বাংলার তিন তিনটে সিরিয়াল। ৬.৭ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী, পরিণীতা এবং রাঙামতি তিরন্দাজ। এর, চতুর্থ স্থান রয়েছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’-এর দখলে, প্রাপ্ত নম্বর ৬.৩। অবশেষে চিরসখা রয়েছে পঞ্চম স্থানে, পেয়েছে ৬.১।
এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• পরশুরাম 7.2 (বেঙ্গল টপার)
2nd •• ফুলকি 7.0
3rd •• জগদ্ধাত্রী, পরিণীতা, রাঙামতি 6.7
4th •• গৃহপ্রবেশ 6.3
5th •• চিরসখা 6.1





