‘জগদ্ধাত্রী’ নাকি ‘পরিণীতা’ কে এগিয়ে এই সপ্তাহে? এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

এলো টিআরপি’র ফলাফল, প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও বাংলার দর্শকেরা মুখিয়ে আছে কোন ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে তা জানার জন্য। এদিকে, আবার প্রায় প্রতিটা সিরিয়ালই (Serial) একে অপরকে ১ ইঞ্চি জমি ছাড়তেও নারাজ শীর্ষস্থান দখল করার লড়াইয়ে।

অন্যদিকে দর্শকদের মনোরঞ্জন করার জন্য প্রায় কিছুদিন অন্তর অন্তরই পরিচালকরা গল্পে আনছে নয়া মোর। কিন্তু তার মধ্যে থেকেও প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ায় স্থান পাচ্ছে না টিআরপি’র তালিকায়। বলতো কিছুদিনের মধ্যেই সেই সিরিয়ালের গল্পে যবনিকা পড়ছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সপ্তাহের TRP লিস্ট-

প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও ৭.০ পেয়ে নিজের স্থান ধরে রেখেছে জি বাংলার ‘পরিণীতা’। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’, প্রাপ্ত নম্বর ৬.৯। এরপর ৬.৬ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসা ‘রাঙামতি তিরন্দাজ’। চতুর্থ স্থানে রয়েছে ‘আজকের নায়ক: পরশুরাম’, প্রাপ্ত নম্বর ৬.৪।

অন্যদিকে আবার পঞ্চম স্থানে আবারও রয়েছে এক জোড়া সিরিয়াল। ৬.০ পেয়ে পঞ্চম স্থান দখল করেছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং কথা’। ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার ‘মিঠিঝোরা’, প্রাপ্ত নম্বর ২.৭। অবশেষে, ২.৫ পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘রোশনাই’ ও ‘শুভ বিবাহ’।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের TRP লিস্ট-

1st •• পরিণীতা 7.0 (বেঙ্গল টপার)
2nd •• ফুলকি, জগদ্ধাত্রী 6.9
3rd •• রাঙামতি তিরন্দাজ 6.6
4th •• আজকের নায়ক পরশুরাম 6.4
5th •• চিরদিনই, কথা 6.0
6th •• মিঠিঝোরা 2.7
7th •• রোশনাই, শুভ বিবাহ 2.5