প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও হাতে চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপির ফলাফল। বাংলা ধারাবাহিক যা কিনা দর্শকদের নিত্য দিনের বিনোদনের সঙ্গী। আর, এই সিরিয়ালগুলোর টিআরপি’র ফলাফল জানার জন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অপেক্ষা করে থাকে দর্শকেরাও।
প্রসঙ্গত এই টিআরপি লিস্টে বেশ কিছু সপ্তাহ ধরে বদল দেখা যাচ্ছে, যা বেশ লক্ষণীয়। গত কয়েকটি টিআরপি তালিকায় অনড়ভাবে প্রথম স্থান দখল করে রেখেছে আজকের নায়ক পরশুরাম। তবে এই সপ্তাহে ‘পরশুরাম’-এর সঙ্গে যুক্ত হয়েছে আরও এক ধারাবাহিক যাকে কিনা এর আগে সম্ভবত বেঙ্গল টপার হতে দেখা যায়নি।
তাহলে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি লিস্ট।-
অন্যান্য সপ্তাহের মতন এই সপ্তাহতেও ৭.৫ পেয়ে বেঙ্গল টপার হয়েছে আজকের নায়ক পরশুরাম। কিন্তু এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে আরো এক ধারাবাহিক, নাম রাঙামতি তিরন্দাজ। ৬. ৯ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক।
আরও পড়ুনঃ ‘ভাগ্য সাথে নেই, কিছুটা নিজের জন্যই…’ অভিনয় জগৎ থেকে দূরে সরে যাওয়ার কারণটা কি?জানালেন অভিনেত্রী এষা ভট্টাচার্য!
অন্যদিকে আবার তৃতীয় স্থান অধিকার করেছে পরিণীতা, প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৬.৫। অবশেষে ৬.০ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’।
চলুন, এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• আজকের নায়ক: পরশুরাম, রাঙামতি 7.5 (বেঙ্গল টপার)
2nd •• জগদ্ধাত্রী 6.9
3rd •• পরিণীতা 6.8
4th •• ফুলকি 6.5
5th •• গৃহপ্রবেশ 6.0





