গত কয়েক সপ্তাহ ধরে বাংলার সিরিয়ালের টিআরপি লিস্টে বেশ বদল ঘটেছে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, টানা তিন মাস ধরে বেঙ্গল টপার থাকা পরিমিতা ধারাবাহিকও আজ তালিকায় তার পতন ঘটেছে। তবে, যে কারোর চলার পথে বাধা কিংবা ওঠা-নামা আসতেই পারে।
কিন্তু বলাই বাহুল্য অন্য সপ্তাহের থেকে এই সপ্তাহের টিআরপি লিস্ট দেখে একেবারে চমকে যাবে দর্শকেরা। সম্ভবত এই প্রথমবারের মতো বেঙ্গল টপার হল স্টার জলসার আজকের নায়ক পরশুরাম ধারাবাহিক। অপ্রত্যাশিত এই ফলাফল অবাক করে দিয়েছে অনেক ধারাবাহিক প্রেমীদের।
প্রসঙ্গত, পরশুরাম শুরু হওয়ার প্রথম থেকেই কোনদিনই খুব একটা উল্লেখযোগ্য স্থানে থাকেনি এই সিরিয়াল। চলুন তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের TRP লিস্ট। চলতি সপ্তাহে ৬.৮ পেয়ে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসার আজকের নায়ক পরশুরাম’। এরপর, ৬.৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জি বাংলার জগদ্ধাত্রী।
অন্যদিকে আবার, তৃতীয় স্থান অধিকার করেছে এক জোড়া সিরিয়াল। ৬.৩ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ও পরিণীতা। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তিরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.২। ৫.৪ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে স্টার জলসার গৃহপ্রবেশ। ২.২ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। অবশেষে ২.১ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে জি বাংলার আনন্দী ধারাবাহিক।
আরও পড়ুনঃ ‘মাঝে মাঝে ইচ্ছে করে না মা হতে!’ সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়!
চলুন তাহলে এক নজরে দেখে নিন এই সপ্তাহে টিআরপি লিস্ট-
1st •• পরশুরাম 6.8 (বেঙ্গল টপার)
2nd •• জগদ্ধাত্রী 6.5
3rd •• ফুলকি, পরিণীতা 6.3
4th •• রাঙামতি 6.2
5th •• গৃহপ্রবেশ 5.4
6th •• বুলেট সরোজিনী (Opening) 2.2
7th •• আনন্দী 2.1





