৮ সেপ্টেম্বর স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল টেন্ট সিনেমার প্রযোজিত ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। শুরুর থেকেই আলোচনা, সমালোচনার মধ্যে দিয়ে দর্শকদের নজর কেড়েছিল এই ধারাবাহিকটি। আর পাঁচটি ধারাবাহিকের গল্পের মতো একজন মেয়ের নয়, তোমাদের রানী ধারাবাহিকটি পর্দায় তুলে ধরেছে এক অল্প বয়সী মায়ের গল্প। যে সংসার, স্বামী, সন্তানকে সামলেও শত লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করে ডাক্তার হিসেবে।
ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী অভিকা মালাকারকে। পর্দায় অভিকার সঙ্গে অভিনেতা অর্কপ্রভর জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। ধারাবাহিকের অনুরাগীরা এটাও চেলেছিলেন যে বাস্তবেও প্রেম করুক এই জুটি। তবে তারই সঙ্গে অনিশা আর পিঙ্কির বৌদির একের পর এক কারসাজি গল্পে এনেছিল উত্তেজনা। ধারাবাহিকের দুর্দান্ত কাহিনী বারবার দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের।
প্রতি সপ্তাহেই একের পর এক চমকের কারণে তোমাদের রানীকে দেখা গেছে টানটান উত্তেজনা। শুরুর থেকেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফলাফল করেছিল তোমাদের রানী। প্রতিপক্ষ ধারাবাহিক ইচ্ছে পুতুল, যোগমায়া, এমনকি পুবের ময়নাকেও নাকানিচুবানি খাইয়েছে তোমাদের রানী। নতুন অভিনেতা অভিনেত্রী এবং অসাধারণ কাস্টিং নিয়ে পর্দায় তোমাদের রানী রীতিমতো জমিয়ে তুলেছিল সন্ধ্যে ৬ টা। তবে সম্প্রতি পর্দা থেকে বিদায় নিয়েছে তোমাদের রানী।
টিআরপি ভালো থাকার শর্তেও প্রযোজনা সংস্থার কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে মাত্র ১১ মাসেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নেন প্রযোজনা সংস্থা। যদিও শেষ পর্বেও ছিল বিরাট চমক। তবে অনিশার খেলা শেষ করে রানী আর দুর্জয়ের বিয়ে দেখিয়েই শেষ হয় তোমাদের রানী। তবে ধারাবাহিকটি পর্দা থেকে বিদায় নিলেন ধারাবাহিকটির স্মৃতি এখনও রয়ে গেছে দর্শকদের মনে। অনেকেই দাবি জানিয়েছেন এবার আসুক তোমাদের রানী সিজন ২।
আরও পড়ুন: কংস মামাকে আচ্ছা করে টাইট দিল ঝিল্লি! তেঁতুলপাতায় ঢুকে নতুন করে কী কান্ড ঘটাবে সে?
আসছে তোমাদের রানী
এবার পূরণ হল দর্শকদের আশা। ফিরছে রানী-দুর্জয়ের জুটি। দর্শকদের মন জয় করে নিতে আবার আসছে তোমাদের রানী। তবে না সিজন ২ নয়, তোমাদের রানী এবার আসছে লাইভ। সম্প্রতি স্টার জলসার তরফ থেকে জানানো হয়েছে এই সংবাদ। জানা গেছে আজ থেকে স্টার জলসার ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘তোমাদের রানী’ লাইভ। দর্শকরাও আরও একবার দেখতে পাবেন রানী-দুর্জয়ের রসায়ন। সঙ্গে কূটনী বৌদি পিঙ্কি এবং অনিশার কুকীর্তি। তাহলে আপনারা দেখছেন তো?





