স্টার জলসার অ্যাওয়ার্ড শো থেকে বাদ পড়লেন জনপ্ৰিয় দুই নায়িকা, কারণ জানলে আক্ষেপ করবেন আপনিও

দর্শক মহলে দারুন জনপ্রিয় অ্যাওয়ার্ড শো (Award Show)। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সিরিয়ালপ্রেমী বৃন্দ। কবে পর্দায় তাদের পছন্দের নায়ক নায়িকাদের দেখতে পাবে অ্যাওয়ার্ড হাতে তাই জন্যই অপেক্ষা করে থাকে সকলে। নিজেদের পছন্দের সিরিয়ালগুলি কী পুরস্কার জিতে নিল তাই দেখার অপেক্ষায় থাকে দর্শকেরা।

আরো পড়ুন:জ্ঞান ফিরে পেতেই শিমুলের খোঁজ নিল পরাগ! মেয়ে জেলে জানতে পেরেও মুখ ফেরালো শিমুলের মা!

 

আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Parivar Award)। বছর শুরুর এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দর্শককূল। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল এই অ্যাওয়ার্ড শো-এর টিজার। টিজারে দেখা গিয়েছিল বিয়ের কার্ড, গাছ কৌটো, শাখাঁ-পলা ইত্যাদি। যা দেখে উচ্ছ্বসিত ধারাবাহিক প্রেমীদের অন্দরমহল।

আগের বছর স্টার জলসায় সিনে অ্যাওয়ার্ড হবে হবে করেও হয়নি। প্রোমো শুট হয়ে গেলেও শেষমেষ অনুষ্ঠিত হয়নি জনপ্রিয় এই অ্যাওয়ার্ড শো। প্রোমোতে ছিলেন স্টার জলসা পরিবারের প্রত্যেক সদস্য ও কলাকুশলীরা। তবে শেষমেষ আসেনি এই চ্যানেলের বহুল প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শো।

দিন কয়েক আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে দেখা গিয়েছিল জি বাংলার (Zee Bangla) ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Songsar Award)। কানে কানে শোনা গিয়েছিল খুব তাড়াতাড়িই নাকি আসতে চলেছে স্টার জলসার (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড। খুব শীঘ্রই নাকি টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।

Angana Roy, Bengali serial, Star jalsha parivar award, Trina Saha, বাংলা সিরিয়াল, স্টার জলসা, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডtrina, sraban

এই মুহূর্তে স্টার জলসার জনপ্ৰিয় ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’-এর নায়িকা শ্রাবণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা। আর অন্যদিকে ‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকা পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্গনা রায়। সেরা নায়িকার তালিকা থেকে বাদ গেলেন তৃনা সাহা ও অঙ্গনা রায়। বদলে এলেন ‘কথা’ ধারাবাহিকের নায়িকা সুস্মিতা।