বাংলার ধারাবাহিক (Bengali Serial) জগতে একটি নতুন ধারাবাহিক আসার কথা বেশ কিছু দিন যাবত শোনা যাচ্ছিল। একই ফ্যামিলি ড্রামা দেখতে দেখতে একঘেয়ে বোধ করছিলেন দর্শক মহল। তাই এইবার হাই বাজেটের একটি ভৌতিক গল্প নিয়ে আসছে এসভিএফ প্রোডাকশন হাউজ এমনটাই চ্যানেল জানিয়েছিল দর্শকদের। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ধারাবাহিকটির নাম।
এর আগেও বেশ কিছু ভৌতিক গল্প নিয়ে বাংলা বিনোদনের চ্যানেলগুলি অনেক ধারাবাহিক নিয়ে এসেছে। পূর্বে যাই হোক না কেন জানা গিয়েছিল এইবারের গল্প একেবারে নতুন স্বাদ বহন করবে। ধারাবাহিকটি আসার কথা ছিল স্টার জলসায়।
কিছুদিন আগেই দর্শকরা জানতে পেরেছেন এসভিএফ প্রোডাকশন হাউসের আন্ডারে আসছে একটি নতুন ধারাবাহিক। নিঃসন্দেহে এই ধারাবাহিকটি হচ্ছে প্রোডাকশন হাউজের সেই আসন্ন ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে থাকছেন রোহান ভট্টাচার্য এবং নায়িকা হিসেবে থাকছেন অঙ্গনা রায়।
কেবলমাত্র অঙ্গনা এই ধারাবাহিকের নায়িকা নন। তিনি প্রধান নায়িকা তবে এছাড়াও আরো একজন নায়িকা রয়েছেন। ধারাবাহিক টির সম্প্রচারের জন্য বহুদিন ধরে অপেক্ষা করে বসে ছিলেন দর্শকরা তবে সম্প্রতি জানা গিয়েছে সম্প্রচারিত হবে না এই ধারাবাহিক। এই ধারাবাহিকের জন্য নায়ক নায়িকা এবং ভিলেনের লুক সেট হয়ে গিয়েছিল। তারপরও কেন বাধা পরল ধারাবাহিকের শুটিংয়ে?
আরও পড়ুনঃ চ্যানেলের সঙ্গে বচসা! এবার ‘ইচ্ছে পুতুল’এর সঙ্গে বন্ধ হতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’!
ধারাবাহিকটির নাম রাখা হয়েছিল তুমি আশেপাশে থাকলে। ধারাবাহিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর থেকে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে পহেলা অক্টোবর করা হয়। তারপরে সেটাও ক্যান্সেল হয় এবং তেসরা অক্টোবর করা হয়। আরো একবার সেই ডেট ক্যান্সেল হয়ে ৭ অক্টোবর ফিক্স করা হয়েছে। তবে ঐদিন থেকেই যে শুটিং শুরু হবে তার কোন নিশ্চয়তা নেই কারণ ধারাবাহিকের জন্য পার্শ্ব চরিত্রের অভাব দেখা দিয়েছে। অন্য ধারাবাহিক ছেড়ে এই ধারাবাহিককে বেশি সময় দিতে পারবে এমন অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা খুবই কম বা নেই বললেই চলে তাই ধারাবাহিকের শুটিং শুরু করতে পারছে না প্রোডাকশন হাউজ।





