তলানিতে ঠেকেছে টিআরপি! শেষ দিনের শুটিং করল স্টার এই মেগা সিরিয়াল

বর্তমানে টিআরপি (TRP) কারণে পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক ধারাবাহিকগুলো। টিআরপি তালিকায় যথাযথ ফলাফল করতে ব্যার্থ হলেই ধারাবাহিকগুলোর কাহিনীতে ইতি টানছি চ্যানেল। কোনটা ১০ মাসে, কোনটা ৮ মাসে আবার কোন কোন ধারাবাহিক পর্দায় থেকে বিদায় নিচ্ছে মাত্র ৫ মাসেই। স্লট দখল করতে না পারলে বন্ধ হচ্ছে দর্শকদের প্রিয় ধারাবাহিক।

ইতিমধ্যেই জি বাংলার পর্দা থেকে বিদায় বিদায় নিয়েছে অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক কার কাছে কই মনের কথা, অষ্টমী, এন আইডিয়াসের প্রযোজিত আলোর কোলে, ব্লুজ প্রোডাকশন হাউজের ধারাবাহিক যোগমায়া। মাত্র মাস কয়েকের মধ্যেই জি বাংলার পর্দাকে চিরবিদায় জানিয়েছে ধারাবাহিকগুলি। তবে এবার স্টার জলসার পর্দায় থেকে বিদায় নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক।

পর্দায় থেকে বিদায় নিচ্ছে তুমি আসে পাশে থাকলে

বিদায় নিচ্ছে জনপ্রিয় ধারাবাহিক তুমি আসে পাশে থাকলে। হ্যাঁ জল থই থই ভালোবাসার পর এবার তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকটি বিদায় জানাচ্ছে স্টার জলসার পর্দাকে। গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল স্টার জলসা স্টার জলসা তথা এসভিএফের নতুন গল্প তুমি আসে পাশে থাকলে। ধারাবাহিকে প্রথম ঝলক দেখেই ধারাবাহিকের কাহিনী নিয়ে ভীষণ উৎসাহী হয়েছিল দর্শকরা। মৃত্যুর পরও দেবের আসে পাশে থাকছে তার প্রেমিকা পারো। অলৌকিক পাশাপাশি নতুন নতুন চমক দেখা গিয়েছিল গল্পে।

কিন্তু আফসোস! টিআরপি তালিকায় কখনও ভালো ফল করতে পারেনি দেব আর পারোর ভালোবাসার এই গল্প। সময়ের সঙ্গে সঙ্গে গল্পে আসে নতুন মোড়। পার্বতীর সঙ্গে বিয়ের হয় দেবের। তবে তারপরই আমূল পরিবর্তন। ধীরে ধীরে আর পাঁচটা ধারাবাহিকের কাহিনীতেই বদলে যায় তুমি আসে পাশে থাকলের গল্প। ভৌতিক বিষয় আর থাকে না। এরপরই ধারাবাহিকে ঘটে মুখ বদল। প্রথমে পারোর চরিত্রে অঙ্গনা রায়ের জায়গায় আসেন অভিনেত্রী নবনীতা দাস। তারপর মুখ বদল হয় পার্বতীর চরিত্রের। ধারাবাহিকটিকে বিদায় জানান অঙ্গনা রায়। বদলে পার্বতী চরিত্রে আসেন অভিনেত্রী রুকমা রায়। আর বলাই বাহুল্য এত পরিবর্তনের কারণে ধারাবাহিকটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা। আর তারই সঙ্গে ঘটে সময়ের পরিবর্তন।

কি কি হল তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকটি শেষ দিনের শুটিংয়ে

সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি কমে গেছে যে এবার ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। মাত্র আট মাসেই পর্দায় থেকে বিদায় নিচ্ছে তুমি আসে পাশে থাকলে। গত ১৯ জুলাই শেষ দিনের শুটিং করল এই টিম। শেষ দিনের শুটিংয়ে কেক কাটলেন তারকারা। অনেকক্ষণ ধরে চলল অ্যাড্ডা, অনেক ছবি তুললেন তারা। অনেক গল্প অসম্পূর্ণ করে, অনেক আশা ব্যার্থ করে বিদায় নিল তুমি আসে পাশে থাকলে। জানা গেছে এইমাসেই হবে শেষ সম্প্রচার। তারপরই ওই স্লটে আসবে সন্ধ্যের কোন ধারাবাহিক।