জি বাংলা (Zee Bangla) হোক স্টার জলসা (Star Jalsha), ভৌমিক কাহিনী বারবার জায়গা করে নিয়েছে পর্দায়। সে জি বাংলার ভুতু (Bhutu), লালকুঠি কিংবা আলোর কোলের (Alor Kole) মতো ধারাবাহিক হোক কিংবা স্টার জলসার তুমি আসে পাশে থাকলের মতো ধারাবাহিক। ভিন্ন স্বাদের গল্প হিসেবে বারবার পর্দায় জায়গা করে নিয়েছে এই ভৌতিক ধারাবাহিকগুলোর। যদিও এই ধরনের ভিন্ন স্বাদের ধারাবাহিকগুলোকে পর্দায় কোন কালেই খুব একটা পছন্দ করেনি দর্শকরা।
এই ধরনের ভৌতিক ধারাবাহিকগুলোর নেট দুনিয়ার সদস্যদের নজর করছে সক্ষম হলেও টিআরপি তালিকায় তেমন ভালো ফলাফল করতে পারেনি কখনও। ফলে প্রতিপক্ষের কাছে বরাবরই পরাস্ত হয়েছে এই ধারাবাহিকগুলো। আর বর্তমানে টিআরপিই হয়ে উঠেছে ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। টিআরপি তালিকায় প্রথম পাঁচ নম্বরের জন্য ধারাবাহিকগুলোর মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। টিআরপি একটু কম হলেই বন্ধ হয় ধারাবাহিকের ঝাঁপি।
পর্দা থেকে বিদায় নিচ্ছে তুমি আসে পাশে থাকলে
সম্প্রতি সেই কারণেই জি বাংলার পর্দা থেকে বিদায় নিয়েছে আলোর কোলে। একঝাঁক জনপ্রিয় তারকারা থাকলেও টিআরপি তালিকায় আগাগোড়াই জল থই থই ভালোবাসার কাছে হেরে এসেছে এই ধারাবাহিক। ফলেই মাত্র মাস আটেকের মধ্যেই পর্দা থেকে ধারাবাহিকটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। তবে আলোর কোলের পর এবার বন্ধের মুখে তুমি আশেপাশে থাকলের। জানা গেছে পর্দা থেকে বিদায় নিতে চলেছে রোহান ভট্টাচার্য, নবনীতা দাস এবং রুকমা রায় অভিনীত এই ধারাবাহিকটি। কিন্তু কেন? টিআরপি না নায়িকা পরিবর্তন?

এসভিএফের প্রযোজনায় রাত ৮টার স্লটে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। যেখানে মুখ্য ভূমিকায় রোহান ভট্টাচার্যর বিপরীতে দেখা গিয়েছিল অঙ্গনা রায়কে। পারোর মৃত্যুর পর তার প্রতি কমেনি দেবের ভালোবাসা। আর সেই ভালোবাসার গল্পই তুলে ধরা হয়েছিল দর্শকদের। তবে শুরুর থেকেই জি বাংলার নিম ফুলের মধুর কাছে পরাস্ত হয়ে এসেছে তুমি আসে পাশে থাকলে। ফলেই ধারাবাহিকে পারোর চরিত্রে এন্ট্রি নেন অভিনেত্রী নবনীতা দাস। কিন্তু তবুও বাড়েনি ধারাবাহিকের জনপ্রিয়তা। রাত ৮টার থেকে পরিবর্তন করে বিকাল সাড়ে ৫টায় সম্প্রচারিত হতে শুরু করে এই ধারাবাহিকটি। যদিও সম্প্রতি অঙ্গনার অসুস্থতার কারণে নায়িকার মুখ বদল হয়। অঙ্গনার ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রুকমা রায়। তবুও দেব, পারো আর পার্বতীর জুটি মন ছুঁতে পারেনি দর্শকদের।
আরও পড়ুন: দেব জিতকে পিছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিলেন অভিনেতা! তার প্রতি মুগ্ধ গোটা বিশ্ব!
কেন শেষ হচ্ছে তুমি আসে পাশে থাকলে?
সম্প্রতি জানা গেছে পর্দা থেকে বিদায় নিতে তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকটি। চলতি মাসেই হয়ে যাবে ধারাবাহিকে শেষ শুটিং। তবে কি অঙ্গনার ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণেই বন্ধ হচ্ছে তুমি আসে পাশে থাকলে? নাকি টিআরপি? এই প্রশ্নের উত্তরে অধিকাংশেরই মত, টিআরপি আসল কারণ। পর্দায় অঙ্গনা রোহনের জুটি জনপ্রিয় হলেও টিআরপি তালিকায় কোনকালেই ভালো ফল করেনি ধারাবাহিকটি আর সেই কারণেই এবার ধারাবাহিকের কাহিনীটি ইতি টানছে চ্যানেল। আপনাদের এই বিষয়ে কি মত? টিআরপি নাকি নায়িকার মুখ বদল কেন শেষ হচ্ছে তুমি আসে পাশে থাকলে?





