অবশেষে দর্শকদের আশা পূরণ করে ফিরল রঙ্গন! নিজেকে একেবারে বদলে বড় ব্যবসায়ী তুঁতে, এবার মুখোমুখি তারা!

এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে ধারাবাহিকগুলি শেষের পথে তার মধ্যে সবার প্রথমে রয়েছে তুঁতে (Tunte)। ইতিমধ্যে একাধিক বার স্লট পরিবর্তন ঘটেছে এই ধারাবাহিকের। তবে এইবার একেবারে জমে উঠেছে গল্প।

স্লট পাল্টাতেই গল্পে এসেছে নতুন নতুন সব টুইস্ট। দীর্ঘ একটা সময়ের টাইম লিপ নিয়েছে ধারাবাহিকটি। আর তাতেই বদলে গিয়েছে অনেকগুলো মানুষের জীবন। রঙ্গনকে ভুল বুঝিয়ে নিজের কাছে আটকে রেখেছে প্রিয়াঙ্কা।

অন্যদিকে পড়াশোনা করে বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে তুঁতে। নিজের বিজনেস খুলে ফেলেছে ইতিমধ্যেই আর সবটাই হয়েছে সিদ্ধার্থের সহায়তায়। অন্যদিকে জানা গিয়েছে, সিদ্ধার্ত রঙ্গনেরই ভাই। একেবারে ঘুরে গিয়েছে গল্পের মোড়।

এদিকে ব্যবসার অবস্থা খারাপ হতে হতে এমনই জায়গায় এসে দাঁড়িয়েছে যে নিলামে উঠতে চলেছে লাহিরি বাড়ির ব্যবসা। আর এই ব্যবসা কিনে নিতে চলেছে স্বয়ং তুঁতে। রঙ্গনও বুঝতে পেরেছে সবটাই প্রিয়াঙ্কার চাল। তাই এবার তুঁতের সাথে দেখা করতে তার কাছেই ছুটে আসছে সে।

 

অর্থাৎ বোঝাই যাচ্ছে, শেষ হওয়ার আগে দর্শকদের মনে একেবারে টান টান উত্তেজনা সৃষ্টি করেছে এই মেগা। এই সব কিছু আরও কিছুদিন আগে ঘটলে বোধহয় আরও বেশ কিছুদিন বেশি করে ধারাবাহিকটি দেখার সুযোগ পেতেন ভক্তরা।