বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অপেক্ষাকৃত নতুন এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে সৈয়দ আরেফিনকে। ধীরে ধীরে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। গ্রামের একটি মেয়ের পূরণ না হওয়া অনেক স্বপ্ন ধীরে ধীরে লড়াই করে অর্জন করার গল্প নিয়েই সম্প্রচারিত হচ্ছে তুঁতে ধারাবাহিকটি। নিজের শ্বশুরবাড়ির লোকজনদের অনেক বিপদের হাত থেকে রক্ষা করে নায়ক রঙ্গনের ভরসা জিতে নিয়েছে নায়িকা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী তুঁতে এই মুহূর্তে ব্যস্ত তার ভাসুর অভিষেকের আসল রূপ সবার সামনে প্রকাশ করার জন্য। অভিষেকের আসল পরিচয় কি, সে ঠিক কি কি কুকর্ম করেছে সেই সবই জানতে উঠে পড়ে লেগেছে তুঁতে। এর মাঝে তার ভাইয়ের সাথে হওয়া অবিচারের প্রতিশোধ নিয়েছে সে।
বর্তমানে নিজের প্রতিভার সাহায্যে ব্যবসার হাল ধরে প্রত্যেকের প্রশংসা কুড়াচ্ছে তুঁতে। তার কাজে মুগ্ধ সবাই, তাই তার ওপর ভীষণ রেগে গিয়েছে প্রিয়াংকা কারণ নায়িকার তুঁতের সামনে প্রিয়াঙ্কার কোন কথাই আজকাল আর চলে না।
তাই প্রিয়াঙ্কা ঠিক করে তুঁতেকে সে উচিত শিক্ষা দেবে। অন্যদিকে একটি কাজের জন্য ইন্টারভিউ দিতে আসে রুবিনা বলে একটি মেয়ে। সৌমিলিকে দেখে সে বলে, “চিনতে পারছিস আমায়, আমরা একই স্কুলে পড়তাম।” কিন্তু সৌমিলি তাকে না চেনার ভান করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সে কাউকে একটা ফোন করে আর বলে, রুবিনা যেন কোনমতেই ইন্টারভিউ দিতে না পারে। এই কথা শুনে অবাক হয়ে যায় তুঁতে তাই সেও সৌমিলির পিছু নেয়। তবে কি এর মধ্যেই লুকিয়ে রয়েছে অভিষেকের আসল রহস্য?





