বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। অন্যান্য সব ধারাবাহিক গুলির তুলনায় একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছিলো এই মেগা। তবে ধীরে ধীরে গল্পে এসেছে আমূল পরিবর্তন।
নতুন সময়ে সম্প্রচার শুরু হতেই প্রথমবারের জন্য স্লট জিতেছে এই ধারাবাহিক। এখনো অব্দি বহু রহস্য অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। জানা গিয়েছিল ধারাবাহিকে খুব তাড়াতাড়ি ফিরবে নয়ক রঙ্গন। কিন্তু এখনো অব্দি তেমন কোন আভাস পাওয়া যায়নি।
সিদ্ধার্থের সঙ্গে রঙ্গনের কি সম্পর্ক এবং কবেই বা সেই সব কিছু খোলসা হবে, তার কিছুই এখনো অব্দি স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। তার মাঝেই জানা যাচ্ছে শেষ হয়ে যেতে চলেছে এই মেগা। স্লট জেতার পরেও শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক এটা কিছুতেই মেনে নিতে পারছে না ধারাবাহিকের ভক্তরা।
সম্প্রতি চিনির সম্প্রচার সময় প্রকাশ পেতই চিন্তার ভাঁজ দর্শক মহলে। জানা যাচ্ছে রাত সাড়ে দশটার স্লটেই সম্প্রচারিত হবে চিনি। আর ওই স্লটে এতদিন অব্দি দেখা যাচ্ছিল তুঁতেকে। কিছুদিন আগেই যেহেতু এই ধারাবাহিকের স্লট চেঞ্জ হয়েছে তাই আবারও স্লট পরিবর্তনের বিষয়টি আদৌ ঘটবে কিনা সেই নিয়ে সংশয় দেখা যাচ্ছে।

যদি আবারো ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হয় তাহলে ধারণা করা হচ্ছে, হয় দুপুর বেলা নয়তো রাত এগারোটার স্লটে দেওয়া হবে এই ধারাবাহিককে। আর যদি এমনটা ঘটে তাহলে ঠিক কতদিন এই ধারাবাহিক চলবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ভক্তদের। তাই বলাই বাহুল্য, সময় ফুরিয়েছে এই মেগার।





