বাংলা বিনোদন জগতের সুন্দরী নায়িকাদের মধ্যে অগ্রগণ্য তিনি। তার অভিনয়, নাচের পাশাপাশি তার নজরকাড়া সৌন্দর্যও বারবার ঘায়েল করেছেন যুব সমাজকে। সুমিষ্ট হাসি, অসাধারণ তীক্ষ্ম দৃষ্টিতে মাতোয়ারা পুরুষ সমাজ। আট থেকে আশি তাকে ভালোবাসেন সকলেই। সিনেমার থেকে শুরু করে ধারাবাহিকের মাঝ বয়স এমনকি তরুণ প্রজন্মের নায়িকাদেরও অনায়াসেই পরাস্ত করেন তিনি। যেন যৌবন কালেই গিয়েই থেমে গেছে তার বয়স। এতটাই উজ্জ্বল তিনি। উইকিপিডিয়া যদিও বলছে চল্লিশের দোরগোড়ায় রয়েছেন তিনি তবে তরুণ প্রজন্মের কাছে আজও ‘সুইট সিক্সটিন’ অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)।
কোন কোন ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করছেন মনামী ঘোষ?
এক আকাশের নিচে, আমলকী, বিন্নি ধানের খই, পুণ্যি পুকুর, ইরাবতির চুপকথা, মোহর সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী। তবে ধারাবাহিকের পাশাপাশি মুক্তি, ভূতের ভবিষ্যৎ, বেলাশেষ, বেলাশুরু, হামি ২, ঘরে অ্যান্ড বাইরে, পদাতিকের মতো বেশ কয়েকটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখেছে দর্শকরা। তাছাড়াও হইচইয়ের ওয়েব সিরিজ মৌচাকে তার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
View this post on Instagram
কোথায় কেটেছে মনামীর শৈশব?
অনেকেই হয়ত জানেন না উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেছিলেন মনামী। ছোট থেকেই নাচ, গান, আবৃত্তির প্রতি ভীষণ ঝোঁক ছিল তার। একসময় ডিডি ১ এ নাচের অনুষ্ঠানে অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু রেজেক্টেড হন। যদিও একেবারেই দমে যাননি তিনি। স্কুলে পড়ার সময়েই ধারাবাহিকে মুখ ভূমিকায় অভিনয় করার সুযোগ পান মনামী। তারপর থেকেই ক্রমে ক্রমে ধারাবাহিকের আফার আসতে শুরু করে তার কাছে।
তবে ২০২১ সালের কোভিডের সময় একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন “২২ দিনের (২০২১ সালে জুন মাসে) একটা লড়াই কিছুটা জিতে বাড়ি এলাম মা-কে নিয়ে। মা লড়লো বেডে শুয়ে আর আমি কখনও আইসিইউ বেডের সামনে দাঁড়িয়ে, কখনও হাসপাতালের বাইরে বা কখনও বাড়িতে রাত জেগে। কিছু মানুষ ছাড়া এই লড়াই লড়তেই পারতাম না। শিবপ্রসাদ মুখোপাধ্যায় একদম ঠিক সময় তোমার ফোনটা না এলে বোধহয় ঠিক সময় লড়াইটা শুরুই করতে পারতাম না। সৈকত ভাদুড়ি তুমি যা যা করেছো এই ক’দিনে, মায়ের একটা ছেলে থাকলে এটাই করত। অনিন্দিতা সেনগুপ্ত তুমি আমার কাছে অ্যাঞ্জেল ছিলে আর থাকবে… ডা. প্রতীম সেনগুপ্তকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। বেলভিউ ক্লিনিকের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ আমার মায়ের খেয়াল রাখার জন্য।”
আরও পড়ুন: চম্পার মুখোমুখি দীপা! সে কি পারবে সোনা রুপাকে উদ্ধার করতে?
কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন মনামী?
তবে জীবনের কঠিন লড়াই থেকে শুরু করে তার সৌন্দর্যে বারবার চর্চায় উঠে এসেছে। নিজের সৌন্দর্যের গোপন কথা ফাঁস করে মনামী নিজের জানিয়েছিলেন “আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার। জিমে যেতে পছন্দ করি আমি।” এ ছাড়াও নাচ তাঁর দীর্ঘ দিনের সঙ্গী। ওয়ার্কআউট করেন নিয়মিত। আর সে কারণেই নিজেকে রাখেন ফিট। সারাদিনের রুটিন তেমন কিছু নয়। তবে কাজের সময় শুধুমাত্র প্রোটিন জাতীয় খাওয়ার খেতেই পছন্দ করেন মনামী। যদিও বাইরে গেলে মানেন না এই নিয়ম। অভিনেত্রীর কথায়, “যদি কোথাও বেড়াতে যাই, দেখবে একদম ডায়েটের বাইরে বেরিয়ে খাই। সেখানকার লোকাল খাবার খাই, ছুটির দিনে মায়ের হাতের বিরিয়ানি চাই-ই চাই। বা বিভিন্ন অনুষ্ঠানে মনে ভরে খাওয়া, সবই করি আমি।”
View this post on Instagram





