শেষের আগে গল্পে আসছে নতুন মোর! এবার মূল স্রোতে ফিরছে বালিঝড়! নিজের বাড়ির বিরুদ্ধে গিয়ে অন্যায়ের প্রতিকার করতে রাজনীতিতে নামছে ঝোড়া! কী হবে এর পরিণতি?

ফের ছোটপর্দায় ফিরে এসেছে সৌগুন জুটি।খড়কুটো’ ধারাবাহিকে প্রচুর দর্শকদের ভালোবাসা পেয়েছিল কৌশিক তৃণা জুটি। এই জুটিকে ফের পর্দায় ফেরানোর আবেদন করেন দর্শকরা। কথা রাখেন লীনা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প বাঁধেন তিনি। শুরু হয় ত্রিকোণ প্রেমের এক গল্প।

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা! আর সেই পলিটিশিয়ানের নয়নের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করে দিয়েছেন। এই ঘোষণা শুনে একদিকে যেমন স্রোত রেগে যায়, এবং ভাবে যে,তাকে এই ঘোষণা শোনানোর জন্যই ডেকেছিলো ঝোরা। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার লোভে এই পরিকল্পনা করেছে মহার্ঘ্য। ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়কই।

এবার ধীরে ধীরে মহার্ঘোর পরিবারকেও নিজের করে নিচ্ছে অভিনেত্রী। তার পরিবারের প্রতিটি মানুষের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে ঝোড়া। মহার্ঘোর বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিকারের সরব হচ্ছে সে। নিজের শ্বশুরমশাইকে ন্যায় দিতে এবার কি তবে নিজের বাবার সঙ্গেও দ্বন্দ্বে জড়াবে ঝোড়া? এই ঘটনায় বেশ সন্তুষ্ট হচ্ছে দর্শক মহল। ধারাবাহিকে সংসারের সঙ্গে রাজনীতির এই মেলবন্ধন দেখতে বেশ পছন্দ করছেন তারা।

ধারাবাহিক শেষ হতে আর ঠিক ৭ দিন বাকি। তার ঠিক আগে মূল স্রোতে ফিরে আসছে বাড়ি ঝড়। এতদিন ধরে মানুষ যেগুলো দেখতে চেয়েছিলেন সেগুলোই এখন তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে। এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে কঠোর বাস্তবকে। রাজনীতির আড়ালে মুখোশ পরে ভালো মানুষ সেজে মানুষের ক্ষতি করে এমন মানুষও যে বর্তমান রয়েছে সেই বিষয়টিকে তুলে ধরছে এই ধারাবাহিক। একটি সুন্দর সম্পর্কের সঙ্গে রাজনীতির মেলবন্ধন ঘটিয়েছেন লীনা গাঙ্গুলী।

এতদিন ধরে সেই জনপ্রিয় জুটি হওয়া সত্ত্বেও যে ধারাবাহিক টিআরপিতে উপরে উঠতে পারিনি, সেই ধারাবাহিকই শেষ হওয়ার ৭ দিন আগে জনপ্রিয় হচ্ছে দর্শক মহলে। বাস্তবতার মোড়কে রাজনীতিকে সামনে রেখে একটা মিষ্টি সম্পর্ককে তুলে ধরে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে বাড়ি ঝড়। তবে প্রথম থেকে যদি এমন প্লট দেখানো হতো তাহলে হয়তো এখন এই অকাল মৃত্যু ঘটতো না এই ধারাবাহিকের।