এতদিনে দীপাকে বুঝলো উর্মি, সন্তানের জন্ম দেওয়ার পরেই “দিদি” বলে ভালোবাসায় ভরিয়ে দিল! উর্মির পরিবর্তন দেখে খুশি ভক্তরা

স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় এখন খুশির মহল। যারা জানেন না তাদের জন্য বলে রাখা উচিত বর্তমানে স্টার জলসার সবথেকে পুরনো এবং সবথেকে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া। সপ্তার পর সপ্তাহ টিআরপি টপার হয়ে আসছে এই ধারাবাহিক। অন্য কোন সিরিয়াল এর ধারে কাছে ঘেঁষতেও পারে না।

বর্তমানে সমস্যা অনেক রয়েছে। অনেক চাওয়া-পাওয়ার সৃষ্টিও হয়েছে। যেমন দীপা চায় সূর্যের সামনে সমস্ত সত্যিটা আসুক, তাদের মধ্যে সমস্ত অশান্তির অবসান ঘটুক অন্যদিকে সূর্য চায় দিপার থেকে মুক্তি। মিশকা চায় দীপাকে চিরদিনের মত সূর্যের জীবন থেকে সরিয়ে দিতে, লাবণ্য সেন চায় তার ছেলে বউ মা নাতি-নাতনিকে নিয়ে একসঙ্গে থাকতে। সোনা চায় তার মা কে আর রুপা চায় তার বাবাকে।

এতসব ঝামেলা অশান্তি চাওয়া পাওয়া সব কিছুর মাঝেও সবার মুখে হাসি ফোটালো উর্মি। সম্প্রতি দেখা যাচ্ছিল উর্মি গর্ভবতী। এইবার একটা সুস্থ সন্তানের জন্ম দিয়ে সবাইকে আনন্দে ভরিয়ে দিল সে। বাবা হল জয়। তার আনন্দ আর ধরে না। লাবণ্য সেন কে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল জয়। উর্মির মা দিদাও ভীষণ খুশি কারণ তারা ছেলে চেয়েছিল আর উর্মির ছেলেই হয়েছে। আর যার কথা না বলেই নয় সে হলো দীপা সবথেকে বেশি খুশি হয় তো সে হয়েছে কারণ তার বোন মা হয়েছে।

এর মাঝেও অনেক অপমানিত হতে হয়েছে তাকে। মিশকাকে যে ইনজেকশনটা দিতে বারণ করছিল দীপা ওটা টেস্ট করে কিছুই পাওয়া যায়নি। তাই ফের সবার সামনে সূর্যের কাছে অপমানিত হয়েছে সে। তখন আর তাদের মনে ছিল না এই দীপাই নিজের শারীরিক অসুস্থতার কথা ভুলে গিয়ে একবারও না ভেবে রক্ত দিতে ছুটে গিয়েছিল। যাইহোক এর মাঝে একটি জিনিস খুব নজর কেড়েছে দর্শকদের। আর সেটা হল উর্মির পরিবর্তন। হঠাৎ করেই সন্তান জন্ম দেওয়ার পর ভালো হয়ে গিয়েছে সে।

যে উর্মি দীপাকে দেখতে পারত না সে দীপাকে তার রুমে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছে দিদি কোথায়? তার মধ্যে এক আমল পরিবর্তন ঘটেছে। সে বুঝতে পেরেছে দীপা রক্ত না দিলে হয়তো আজকে তার সন্তান আর সে সুস্থ থাকতো না, হয়তো সবাই এত আনন্দ পেত না। হয়তো সে মা ডাকটাই শুনতে পেত না। দীপার প্রতি কৃতজ্ঞতা উর্মি কে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। সে দীপার হাত জড়িয়ে ধরেছে। অন্যদিকে নিজের মা দিদাকে সহ্য করতে পারছে না সে। নিজের বাড়িতে ফিরে যেতে বলেছে তাদের। উর্মির এমন পরিবর্তন দেখে খুশি উর্মির বাবা। জয় ও রীতিমত অবাক। তবে যাই হয়ে যাক না কেন দীপার পাশে থাকার মতন আরও একটা মানুষ যে বেড়ে গেল সেটাই অনেক। উর্মি লাবণ্য সেন কে জিজ্ঞাসা করেছে আমি বাড়ি ফিরব না? লাবণ্য সেন বলেছে হ্যাঁ, তখন উর্মির প্রশ্ন আর দিদি? লাবণ্য সেন তাকে কথা দিয়েছে আজ না ফিরলেও কিছুদিন বাদে দিদিও ওই বাড়িতেই ফিরবে। হঠাৎ উর্মির এমন পরিবর্তন দীপার প্রতি তার কৃতজ্ঞতা এই সমস্ত কিছু মুগ্ধ করেছে দর্শকদের।