মিঠির মৃ’ত্যু দিয়েই শেষ হচ্ছে মিঠাই! ডাক্তারের সাথে মিল নয় বরং মিঠিকে মেরে দেওয়া হবে গল্পে! কেন শেষটা একটু অন্য রকম হতে পারতো না? প্রশ্ন দর্শকের

বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় (TRP List) স্থান ওঠানামা করছে ‘মিঠাই’ (Mithai)-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার আসছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মাঝে একাধিবার সামনে এসেছে দুঃসংবাদ, শোনা গেছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। ফের টেলিপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হবে উচ্ছেবাবু- তুফানমেইলের জার্নি। তবে মিঠাই-প্রেমীদের জন্য এবার রয়েছে সুখবর। এখনই শেষ হচ্ছে না এই মেগা।

জি বাংলায় শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আসছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। কিছুদিন আগে শোনা গিয়েছিল ২৮ অগাস্ট নাকি শেষ হবে ‘মিঠাই’। পরে জানা যায়, সেটা শুধু মাত্রই রটনা। ফের শুরু নয়া জল্পনা। মিঠির ট্র্যাক চলতে- চলতেই নাকি শেষ হয়ে যাবে ‘মিঠাই’। যা শুনে, ধারাবাহিকের ফ্যান ক্লাবগুলিতে মন খারাপের আবহ।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
গুটি গুটি পায়ে দু’বছর পূর্ণ করে ফেলেছে ‘মিঠাই’। ধারাবাহিকের ট্র্যাক অনেকটা পরিবর্তন হয়েছে,পরপর এন্ট্রি নিয়েছে নতুন চরিত্ররা। সে সঙ্গে বাদ গেছে বহু পুরনো চরিত্রটা। সমরেশ, অমরেশ, লতা, অপা, অনুরাধা, স্যান্ডি, পিঙ্কি কাউকে আর দেখা যায় না মোদক পরিবারের গল্পে। এমনকী রুদ্র, দাদু, রাতুল এদেরও খুব কমই দেখা যায়। যার জেরে বেজায় মন খারাপ ‘মিঠাই’ অনুগামীদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও করেছে এই নিয়ে। হঠাৎ করে এত চরিত্র একসঙ্গে কারণ ছাড়া চলে যাওয়া, এখনও মেনে নিতে পারেননি অনেকে।

এবার খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে মিঠাই। শোনা যাচ্ছে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ই শেষ হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের অন্তিম পর্ব গুলিতে সম তোর্সার ওপর ফোকাস করছে ধারাবাহিক নির্মাতারা। সদ্য মিটেছে রাতুল শ্রীতমার মধ্যেকর ঝঞ্ঝাট। ফিরেছে মিঠাইয়ের স্মৃতি। তবে এখনো অব্দি কোন সুরাহা হয়নি মিঠির। একই গল্পে দুই নায়িকা থাকতে পারেনা। তাই সেক্ষেত্রে দুটি জিনিস ঘটতে পারে বা বলা ভালো ঘটে থাকে। এক নায়ক নায়িকার মিল করিয়ে দিয়ে মারা যায় দ্বিতীয় নায়িকা অথবা নায়ক নায়িকার মধ্যে সে তৃতীয় ব্যক্তি হয়ে রয়ে যায়।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
এক্ষেত্রে মিঠির মৃত্যু দিয়েই অন্তিম পর্ব টানতে চলেছে মিঠাই এমনটাই শোনা যাচ্ছে। নির্মাতারা দর্শকদের চমক দেওয়ার কোনো সুযোগই ছাড়ছেন না। যে দর্শকরা এতদিন ধরে মিঠাই পরিবারের শুভ সমাপ্তির জন্য হা পিত্যেশ করে বসেছিলেন তাদের জন্য রইল সুখবর। তবে কোথাও গিয়ে বেশ কষ্ট পাচ্ছেন দর্শকরা। তাদের প্রিয় সিদাই জুটিকে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে দেখতে চান তারা।