“সবটা ভুলে…” গো মাংস বিতর্কের পর খুনের হুমকি পেয়েছে ছেলে! বন্ধ পড়াশোনা! কীভাবে দিন কাটছে সুদীপার?

বাংলাদেশে গিয়ে গো-মাংস রান্না করা শিখে বিতর্ক ও বিপদের সম্মুখীন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও ঘটনার পর হাতজোড় করে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন সুদীপা। তবু খুন, ধর্ষণের হুমকি আসা বন্ধ হয়নি। রীতিমতো ভয়ে দিন কাটছে সঞ্চালিকার।

সুদীপার ছেলেকে খুনের হুমকি!

সুদীপাকে আক্রমণ করার পাশাপাশি সঞ্চলিকার পাঁচ বছরের ছেলে আদিদেবকেও হুমকি দেওয়া হয়। আর তাতেই ভেঙে পড়েছেন সুদীপা। গো-মাংস বিতর্কের রেশ ধরে কেউ কেউ সুদীপার ছোট্ট বছরের ছেলের মৃত্যু কামনা পর্যন্ত করেছিলেন! সুদীপার প্রয়াত মা-কে পর্যন্ত বাদ যাননি নিশানা থেকে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। ঘটনার রেশ এতদূর ছড়ায় যে ক্ষমা চাইতেও বাধ্য হন সুদীপা। তিনি বলেছিলেন, ‘এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয় খারাপ লেগেছে কারোর কারোর।” তিনি আরো বলেন, “তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, আবেগে আঘাত দেওয়ার জন্য।” তবু মানুষের ঋণাত্মক প্রতিক্রিয়া কিন্তু থামেনি।

আরও পড়ুন: রথযাত্রায় গীতার প্রাণ সংশয়! গিন্নিরূপে স্বস্তিকদের বাড়িতে ফিরে রথের দড়ি টেনে সকলকে চমকে দিল গীতা!

কিভাবে দিন কাটছে সুদীপার?

সংবাদমাধ্যমের কাছে সুদীপা বলেন, সবটা ভুলে তিনি ভালো থাকার চেষ্টা করছেন। তবে আতঙ্কের কারণেই ছোট্ট ছেলে আদিদেবকে স্কুলে পাঠাতে পারছেন না তিনি। সুদীপা আরও বলেন, কিছুদিন পর হয়ত ছেলেকে পাঠাবেন স্কুলে। তবে পুলিশ সাহায্য করছে বলেও মত তাঁর। পুলিশি নিরাপত্তায় আছেন সুদীপার পরিবার।