অভিনয়ে তুখোড়, পেয়েছিলেন সেরার তকমা! কোথায় হারিয়ে গেলেন রাশি ধারাবাহিকের রিটা?

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) অনুরাগীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী জুহি সেনগুপ্ত (Juhi Sengupta) তার আসল নামের সঙ্গে পরিচয় নাই থাকতে পারে, কিন্তু ‘রাশি’ (Rashi) সিরিয়ালের ‘রিটা’কে চেনেননা এমন ধারাবাহিক প্রেমী বোধহয় খুব কমই আছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে জি বাংলার (Zee Bangla) সেই দাপুটে খলনায়িকার। জানেন তিনি আজকাল কোথায় রয়েছেন? কেনই বা আর পর্দায় দেখা যাচ্ছেনা অভিনেত্রীকে?

কোন কোন ধারাবাহিকে কাজ করেছেন জুহি সেনগুপ্ত?

জি বাংলার ‘রাশি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত। নিজের দক্ষতায় এবং অভিনয় গুণে কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। অনুরাগীরা তো সেরা খলনায়িকার তকমাও দিয়েছিল জুহিকে‌‌। খলনায়িকার চরিত্রে অভিনয় করেও যে তুমুল জনপ্রিয়তা পাওয়া যায়, তা বেশ ভালোই বুঝিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে রাশি ছাড়াও ‘বধূবরণ’, ‘মেঘের পালক’-র মতো বেশ কয়েকটি সিরিয়ালের অভিনয় করেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দাতে। দুহাত ভরে জনপ্রিয়তাও কুড়োচ্ছিলেন অভিনেত্রী। তবে অদ্ভুত বিশেষ হল, কেরিয়ারের মধ্যগগনে পৌঁছেই কর্পূরের মত উবে যান ছোটপর্দার রিটা। আর এখন তো শোনা যাচ্ছে, বিনোদন জগতের সঙ্গে কোনোরকম সম্পর্কই নাকি আর রাখছেন না তিনি। শোনা যায়, আজকাল নাকি সিডনিতে সংসার পেতেছেন অভিনেত্রী। স্বামী, সন্তান নিয়ে বর্তমানে দারুণ কাটছে তার সংসার জীবন।

বর্তমানে কেমন আছেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোটপর্দার রিটা এখন ঘোরতর সংসারী। বিনোদন জগৎ থেকে পাততাড়ি গুটিয়ে এখন স্বামী আর ছেলে-মেয়েকে নিয়ে বেশ গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী। শোনা যায়, এখন তিনি রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। যমজ সন্তানকে নিয়ে বেশ নাজেহাল অবস্থাই বলা চলে। কখনও ছেলে মেয়েদের খাবার বানাতে গিয়ে তো কখনও আবার তাদের দুষ্টুমির কারণে নাজেহাল জি বাংলার এই খলনায়িকা।

অভিনেত্রীর রোজনামচার খুঁটিনাটি সবই ধরা পড়ে তার ডেইলি ভ্লগে। এই তো, কিছুদিন আগের কথা, বৃষ্টির মধ্যে বাচ্চাদের খাবার বানাতে গিয়ে পুরোদস্তুর নাকানিচুবানি খেলেন একসময়কার দাপুটে খলনায়িকা। আজকাল তো আবার দুই খুদের দৌরাত্ম্যতে ব্যালকনিতে যাওয়াও বন্ধ করেছেন তিনি। যদিও এই সবটাই বেশ উপভোগ করেন জুহি সেনগুপ্ত। একদম দক্ষ হাতে সামলাচ্ছেন দুই সন্তানকে। খাবার বানানো থেকে বাচ্চাদের দেখভাল, সবটাই করছেন নিজের হাতে। আর তাই তো দূরত্ব বাড়িয়েছেন টলিউডের সঙ্গে। এই মুহূর্তে সন্তানরাই অভিনেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কারণে তিনি ঠিক কবে পর্দায় ফিরবেন তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। আপাতত মা হওয়ার জার্নিটাকেই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন জি বাংলার এককালীন দাপুটে খলনায়িকা জুহি সেনগুপ্ত।