২০২৩ -এ জি বাংলার সেরা ধারাবাহিক হিসেবে মনোনিত হলো কোন মেগা জানেন কি আপনি? এই মনোনয়নের সাথে কতটা সহমত আপনারা?

দেখতে দেখতে কেটে গেল একটা বছর। এই এক বছরে যাই বদলে যাক না কেন, দর্শকদের মনে বিনোদনের (Entertainment) প্রতি টান এত টুকুও কমেনি বরং সময়ের সঙ্গে তা খানিকটা বেড়ে গিয়েছে। আর দর্শকদের চাহিদা পূরণ করতেই বিনোদনের প্রথম সারির চ্যানেলগুলিও ভোরে উঠেছে একাধিক ধারাবাহিকে (Bengali Serial)।

বর্তমানে এই আদ্যোপান্ত প্রতিযোগিতার যুগে কোন ধারাবাহিক সেরা সেটা জানার জন্য প্রয়োজন দর্শকদের মতামত। আর এই মতামত গ্রহণের জন্যই একটি ভোটের আয়োজন করা হয়। যার মধ্যে দিয়ে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে কোনটি সেরা সেটি দর্শকদের সামনে উঠে আসে।

ধারাবাহিক প্রেমী দর্শকদের থেকে ভোট গ্রহণের পর ২০২৩ এ জি বাংলার (Zee Bangla) সেরা ধারাবাহিকের তালিকায় মেগা এগিয়ে রয়েছে 5 টি মেগা যার মধ্যে 2 টি মেগা (Mega Serial) সরাসরি চলে যাবে সেরা মেগা বাছাই এর নমিনেশনে।

এখনো অব্দি এই তালিকায় যে পাঁচটি ধারাবাহিকের নাম উঠে এসেছে সেগুলি হল, কার কাছে কই মনের কথা, ফুলকি, জগদ্ধাত্রী, ইচ্ছে পুতুল এবং নিম ফুলের মধু। তাহলে এইবার জেনে নেওয়া যাক কোন ধারাবাহিক সবথেকে বেশি ভোট পেয়েছে।

কার কাছে কই মনের কথা পেয়েছে ২৯০ টি ভোট, ফুলকি পেয়েছে ৩৪৮ টি ভোট, ইচ্ছে পুতুল পেয়েছে ৫৮০ টি ভোট, জগদ্ধাত্রী পেয়েছে ১৪৫০ টি ভোট এবং নিম ফুলের মধু পেয়েছে ৩১৩২ টি ভোট। সব থেকে বেশি ভোট পেয়ে জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু চলে গিয়েছে ২০২৩ এর সেরা ধারাবাহিকের নমিনেশনে। এই দুই ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটিকে সমর্থন করেন আপনি?