জি বাংলা (Zee Bangla) ঘোষণা করেছে একগুচ্ছ নতুন মেগা ধারাবাহিকের (New Mega Serial) নাম। পুবের ময়না, ডায়মন্ড দিদি জিন্দাবাদের পর টেলিপাড়া সূত্রে খবর, আসছে আরও কয়েকটি নয়া ধারাবাহিক। নতুনের আগমনের দরুন স্লট খালি করতে বন্ধ হবে পুরোনো ধারাবাহিক। এক নজরে জেনে নিন এবার চ্যানেলের ভ্রূকুটিতে কোন কোন ধারাবাহিক?
জি বাংলার ভ্রূকুটিতে কোন কোন ধারাবাহিক?
জি বাংলায় বন্ধ হতে চলেছে একসঙ্গে চারটি ধারাবাহিক। টিআরপি কম থাকার দরুন বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ‘আলোর কোলে’র। শুরু থেকেই টিআরপিতে ভাল ফল করেনি এই মেগা। স্লট বদল, প্লট টুইস্ট কোনও কিছুই কাজে আসেনি। এদিকে শেষের মুখে শিমুল-পরাগের গল্প ‘কার কাছে কই মনের কথা’।
অপরদিকে, শুরুর কয়েকমাসের মধ্যে বন্ধের মুখে অষ্টমী। নড়বড়ে টিআরপি যার অন্যতম কারণ। প্রথম প্রোমোতে সাড়া জাগালেও, সম্প্রচারের মাসখানেক পরেও টিআরপি তালিকার প্রথম পাঁচে মাথা গলাতে পারেনি এই মেগা। তাই নতুন ধারাবাহিক এলে বিদায়ঘণ্টা বেজে যাবে অষ্টমীরও।
স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, এবার বন্ধের মুখে জি বাংলার আরও এক মেগা। জি বাংলা চাইছে না কোনও স্লটহারা মেগা বেশিদিন সম্প্রচারিত হোক। তাই আলোর কোলে, কার কাছে কই মনের কথা ও অষ্টমীর পর এবার কোপ পড়েছে যোগমায়ার উপর।
আরও পড়ুন: শীর্ষার কথা শুনে চমকে গেলো তার স্বামী! ভয় পেয়ে গেলো শাশুড়ি মা! পুতুলের ওপর রেগে গেল তীর্থ!
বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলির জন্য টিআরপি একটি বড় চ্যালেঞ্জ। দর্শক গল্পে আগ্রহ হারালেই টিআরপি নিম্নগামী। তাই দর্শকদের আগ্রহকেই প্রাধান্য দিচ্ছে চ্যানেল। মাত্র আড়াই মাস সম্প্রচারের পর অষ্টমী ও সাড়ে তিন মাস পর যোগমায়াও বন্ধের মুখে পড়েছে।





