সূর্যকে বাঁচাতে গিয়ে নিজে মৃ ত্যুর মুখে দীপা! তার শারীরিক অবস্থার অবনতি কি ঠিক করতে পারবে সূর্য?

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। বর্তমানে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে সম্পূর্ণ সোনা রুপাকে কেন্দ্র করে। আর এবার তাদেরকে বাঁচাতে গিয়েই নিজেদের বিপদে ফেলল সূর্য দীপা।

বুদ্ধি খাটিয়ে সূর্যকে বাঁচালো দীপা

এই দিনের পর্বে দেখা যায় সেই ভয়ংকর সিরিয়াল কিলার সূর্যকে কাবু করে ফেললে দীপা তার চোখে মাটির ছুঁড়ে সূর্যকে নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু সেই সাংঘাতিক সিরিয়াল কিলার তাদের পিছু নেয়। সে সূর্য দীপাকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে। এরপর অনেক বার সূর্য দীপাকে সেখান থেকে বাচ্চাদের নিয়ে পালিয়ে যেতে বলে, কিন্তু দীপা সূর্যকে ফেলে কোথাও যায় না।

অনেকক্ষণ ধরে তাদের মধ্যে লড়াই চলে। অনেক বুদ্ধি করে দীপা বেশ খানিক্ষণ সেই খুনিকে দূরে রাখে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিরিয়াল কিলার সূর্য দীপার কাছে চলে আসে এবং তাদের মারতে যায়। তখন দীপা সূর্য সামনে এসে দাঁড়ায় আর বলে সে থাকতে তার পরিবারের কারুর ক্ষতি কখনো হবে না।

সূর্যকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল দীপা

এরপর সিরিয়াল কিলার তাদেরকে মারতে গেলে সোনা রুপা পিছন থেকে এসে তাকে আঘাত করে। ফলে কিছুক্ষণের জন্য লক্ষ চ্যুত হলেও আবারো উঠে দাঁড়ায় সেই ভয়ংকর ব্যক্তি। আর তারপর সোজা সূর্যের বুকে ছুরি বসাতে গেলে পিছন থেকে তাকে গুলি করে পুলিশ। সোনা রুপা, খুব বুদ্ধি করে সবার প্রথমে পুলিশকে খবর দেয়।

দীপার শারীরিক অবনতি দেখে ভয় পেয়ে গেল লাবণ্য

এরপর সেখান থেকে যখন সবাই বেরোতে যায় তখন অজ্ঞান হয়ে যায় দীপা। তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা দেখে ভয় পেয়ে যায় বাকি ডাক্তাররা। লাবণ্য রীতিমত কান্নায় ভেঙে পড়ে। সে সূর্যকে বলে তার মেয়েকে যেন সূর্য ফিরিয়ে দেয়। এমন অবস্থা থেকে কি সূর্য পারবে দীপাকে ফিরিয়ে আনতে?