টিআরপি তালিকায় বিরাট চমক! প্রথম পাঁচ থেকে উধাও উড়ান, দুর্বল হয়ে পড়ল শুভ বিবাহ! কে হল বিজয়ী?

টিআরপি (Television Rating Point) তালিকা বর্তমানে ধারাবাহিকের অপরিহার্য অংশ। হিন্দি হোক বা বাংলা, বর্তমানে এই টিআরপি তালিকায় ওপর নির্ভর করে ধারাবাহিকের ভাগ্য। কোন ধারাবাহিকটি পর্দায় কোন মাস চলবি তা বর্তমানে নির্ভর করে এই সাপ্তাহিক টিআরপি তালিকার ওপর। দর্শকদের মনে ধারাবাহিকটি জায়গা করে নিতে না পারলেই মাস কয়েকের মধ্যেই ধারাবাহিকগুলোর কাহিনীতে ইতি টানে চ্যানেল।

তবে চলতি সময়ে প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় আসছে বিরাট বিরাট চমক। প্রতি সপ্তাহেই বদলে যাচ্ছে টিআরপি তালিকা। স্লট হারাচ্ছে একসময়কার জনপ্রিয় ধারাবাহিক, আবার সেই জায়গায় উঠে আসছে নতুন নতুন ধারাবাহিক। গত সপ্তাহেও সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছি গোটা এলএলবি। টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করেছিল স্টার জলসা। ফলেই এই সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে উৎসাহী সকলেই।

ইতিমধ্যেই চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। চলতি সপ্তাহের তালিকাতেও রয়েছে বিরাট পরিবর্তন। এই সপ্তাহের টিআরপি তালিকায় ফের শীর্ষস্থান দখল করেছে জি বাংলার নিম ফুলের মধু। গতবারের বিজয়ী গীতা LLB কে হারিয়ে ফের নিজের জায়গা ছিনিয়ে নিয়েছে পর্ণা। এই সপ্তাহে নিম ফুলের মধুর টিআরপি রেটিং হয়েছে ৭.২। এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। শ্যামলীর গুলি বিদ্ধ হওয়া, মন্দার রোহিণীর রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। পর্ণার একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্যামলী। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং এসেছে ৭.১।

এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে ফুলকি। ফুলকির মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক নিয়েই জমজমাট ছিল এই সপ্তাহের প্রতিটি পর্ব। এই সপ্তাহে ফুলকির টিআরপি রেটিং পয়েন্ট হয়েছে ৭.০। ফলে বোঝাই যাচ্ছে নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছেকে একেবারে কড়া টক্কর দিচ্ছে ফুলকি। তবে এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে গত সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক গীতা LLB। এই সপ্তাহে গীতার রেটিং হয়েছে ৬.৯।

এই সপ্তাহে পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসা এবং জি বাংলার প্রাইম সিরিয়াল। কথা হচ্ছে স্টার জলসার কথা এবং কথার প্রতিপক্ষ ধারাবাহিক জি বাংলার জগদ্ধাত্রীর। চলতি সপ্তাহে একসঙ্গে যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছে এই দুটি ধারাবাহিক। এই সপ্তাহে তাদের রেটিং হয়েছে ৬.৮। তবে এই সপ্তাহে অনেকটাই কমে গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহর রেটিং। বলাই বাহুল্য চলতি সময়ে ধারাবাহিকের চমক বিশেষ পছন্দ করেছেন না দর্শকরা। এই সপ্তাহে তাদের রেটিং হয়েছে ৫.৯। কিন্তু সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে বেশ ভালো ফলাফল করেছে জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ। এই সপ্তাহে সুধাকে দারুণ টক্কর দিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহে ডায়মন্ড দিদির রেটিং হয়েছে ৫.৮। এবার দেখার পালা আসন্ন সপ্তাহে নিম ফুলের মধু তার জায়গা ধরে রাখতে পারে কিনা।

BT •• নিম ফুলের মধু ৭.২
2nd •• কোন গোপনে ৭.১
3rd •• ফুলকি ৭.০
4th •• গীতা LLB ৬.৯
5th •• জগদ্ধাত্রী, কথা ৬.৮

শুভ বিবাহ ৫.৯
ডায়মন্ড দিদি ৫.৮