“মন দিতে চাই” এর নায়িকা এবার “শুভ বিবাহ”তে খলনায়িকা! কেন নেগেটিভ চরিত্র মুখ খুললেন অভিনেত্রী

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সোমবার থেকে শুরু হচ্ছে নয়া ধারাবাহিক ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। আসন্ন এই মেগার হাত ধরে টেলিভিশনের (Television) পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। সোনামণির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ হানি বাফনা (Honey Bafna)।

ধারাবাহিকের পয়লা প্রচার ঝলক রীতিমতো সাড়া জাগিয়েছে দর্শকমহলে। ডিভোর্সি মেয়ের বিয়ে বারংবার ভেস্তে যাচ্ছে তাঁর অতীতের কারণে। তবে অতীত লুকিয়ে নিয়ে করতে নারাজ সে। জীবনের এমনই এক মোড়ে সুধার পরিচয় হয় তেজের সঙ্গে। কীভাবে মিলল দুজনের মন, এই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন মেগার বিষয়বস্তু।

টলিপাড়ায় জোর জল্পনা শুভ বিবাহের হাত ধরেই ধারাবাহিকে কামব্যাক করছেন আরও এক জনপ্রিয় নায়িকা। জল্পনা, মন দিতে চাই-এর দোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্রকে দেখা যাবে ‘শুভ বিবাহ’র সেকেন্ড লিড হিসাবে। এই মেগায় তেজের বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

Bengali serial, Indranil Mallick, Shritama Mitra, Shubho Bibaho, Sona Moni Saha, Star Jalsha, বাংলা সিরিয়াল, শুভ বিবাহ, শ্রীতমা মিত্র, সোনামণি সাহা, স্টার জলসা

শুভ বিবাহে অভিনয় করা প্রসঙ্গে কী বলেছেন শ্রীতমা মিত্র?

জল্পনায় সিলমোহর দিতে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। শ্রীতমা বলেন, ‘আমি সত্যি জানি না কারা বলছে আমি এই মেগার সেকেন্ড লিড! আমি শুভ বিবাহ করছি না। আমি এই মেগার অংশ নই’। আচমকা তাঁর নামই কেন জড়ানো হল? আসলে, সোনামণির চরিত্রটির জন্য প্রথমে শ্রীতমা বাছা হলেও দুয়ে দুয়ে চার হয়নি।

আরও পড়ুন: শীর্ষাকে পাগল প্রমাণ করার চেষ্টা করলো তার স্বামী! সেই কথা শুনে চমকে গেলো শিমুল, স্বামীর অত্যাচারে অসহায় হয়ে পড়লো শীর্ষা! 

সুধা-তেজের গল্পে দেখা মিলবে অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের

অভিনেত্রীর কথায়, ‘আমি এখন একটু বিরতি নিচ্ছি। দেখি নিশ্চয় ফিরব সঠিক সময়ে’। যদিও কী কারণে ব্রেক নেওয়ার পরিকল্পনা তা ফাঁস করেননি অভিনেত্রী। তবে শ্রীতমা দেখা না মিললেও, সুধা-তেজের গল্পে দেখা মিলবে অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের। ‘কার কাছে কই মনের কথা’য় মানালির প্রেমিকের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন ইন্দ্রনীল।আসন্ন ধারাবাহিকের সুধার প্রাক্তন স্বামীর ভূমিকায় থাকছেন অভিনেতা।