যারা প্রতিদিন ধারাবাহিক দেখেন তারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন। সপ্তাহের পর সপ্তাহ বেঙ্গল টপার হয়ে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর অভিনয় মন ছুয়ে গেছে ভক্তদের। এই ধারাবাহিকের সূর্য দীপা জুটির প্রেম মান অভিমান সবকিছুই মুগ্ধ করছে দর্শকদের। অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন।
এই ধারাবাহিকের নায়িকা দীপা যেমন দর্শক মহলের দেশ পরিচিত একটি মুখ, তাকে যেমন দর্শকেরা পছন্দ করেন ঠিক তেমনি এই ধারাবাহিকের খলনায়িকা মিশকাও কিছু কম জান না। তার সৌন্দর্য অভিব্যক্তি এবং অনবদ্য অভিনয় সবমিলিয়ে খলনায়িকা হলেও দর্শকরা বেশ পছন্দ করেন তাকে। খলনায়িকা হলেও নায়িকার তুলনায় তার গ্রহণযোগ্যতা এতটুকুনিও কম নয় দর্শকদের কাছে।
এই মিশকা চরিত্রটিতে যে অভিনেত্রী রয়েছেন তার আসল নাম অহনা দত্ত। অহনা হলেন একজন বাঙালি টেলিভিশন অভিনেত্রী যিনি প্রধানত অনুরাগার ছোয়া ধারাবাহিকে তার মিশকা চরিত্রের জন্য পরিচিত। তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় ১১ জুন ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। মাত্র 19 বছর বয়সী মেয়েটি বহুমুখী অভিনয় দক্ষতার সাথে একজন তরুণ উদীয়মান প্রতিভা রূপে রুপলী পর্দায় আত্মপ্রকাশ করেছেন। তিনি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স সিজন ১১-এর একজন প্রাক্তন অংশগ্রহণকারী। ইনস্টাগ্রামে অহোনার ১৮০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। সামাজিক মাধ্যমগুলিতে অভিনেত্রী ভীষন সক্রিয়।
এই অভিনেত্রীর ফ্যানবেস কিছু কম নেই সেটা এতক্ষণে বুঝতে পেরেছেন দর্শকরা। ভক্তরা তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সবসময় উৎসুক থাকে। ঠিক তেমনি করেই অহনা দত্তের ব্যক্তিগত জীবনে তিনি কার সঙ্গে প্রেম করছেন সেটা জানতেও সমান ভাবে আগ্রহী দর্শকরা। জানলে অবাক হবেন তিনি যার সঙ্গে প্রেম করছেন তিনিও অনুরাগের ছোঁয়া টিমেরই একটি অংশ।

যার সাথে তার ঘনিষ্ট বন্ধুত্ব তার কাজটা ক্যামেরার পিছন থেকে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এই অভিনেত্রী প্রেম করছেন দীপঙ্কর রায়ের সাথে। পুজো হোক বা হলিডে অথবা লং ড্রাইভ সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। তাদের এই জুটিকে বেশ পছন্দ করছেন তার ভক্তরা। এই বছরের শুরু থেকেই তাদের দুজনের ঘনিষ্ঠতা বেশ তোকে পড়ছে সবার। প্রায়ই তাদেরকে একসঙ্গে দেখা যায় আর একে অপরকে সময়ও দেন তারা।





