টিআরপিতে তুলকালাম! জলসার সামনে মুখ থুবড়ে পড়ল জি বাংলা! সুধা, ফুলকিকে হারিয়ে এগিয়ে এল কথা

বর্তমানে ধারাবাহিক প্রেমী দর্শকদের মাঝে সবচেয়ে চর্চিত বিষয় টিআরপি (TRP) অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট। চলতি সময়ে যাকে বলা যেতে পারে ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। কারণ বর্তমানে টিআরপি তালিকায় কোন ধারাবাহিক স্লট দখল করতে ব্যার্থ হলেও ধারাবাহিকের কাহিনীতে ফুল স্টপ দিয়ে দেয় চ্যানেল। ফলস্বরূপ একসময় যেভাবে মেগা সিরিয়ালের সময়সীমা ছিল প্রায় ৩-৪ বছর, বর্তমানে ধারাবাহিক ধারাবাহিকগুলোর বয়স এসে দাঁড়িয়েছে মাত্র ৭-৮ মাস।

তবে স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিকগুলোর মধ্যে বর্তমানে টিআরপি নিয়ে চলছে মহারণ। কোন চ্যানেলের ধারাবাহিক জায়গা দখল করছে সেরা পাঁচে? কোন ধারাবাহিকের কমছে টিআরপি। কোন ধারাবাহিকের বাড়ল রেটিং? কে হল চলতি সপ্তাহের বেঙ্গল টপার? এই প্রশ্নের উত্তর জানার জন্য অধীর অপেক্ষায় বসে থাকে দর্শকরা। তবে বর্তমানে প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় দেখা যাচ্ছে বিরাট পরিবর্তন। ফলে স্বাভাবিকভাবেই টিআরপি তালিকার প্রতি আগ্রহ বেড়েছে দর্শকদের।

কে হল এই সপ্তাহে বেঙ্গল টপার?

ইতিমধ্যেই চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকায়। আর এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিরাট চমক। চলতি সপ্তাহে টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। আহিরের শাস্তি নতুন চমক এনে দিয়েছে ধারাবাহিকে। তাছাড়াও এই সপ্তাহেই মুক্তি পেয়েছে নিম ফুলের মধুর নতুন প্রোমো যেখানে দেখা গেছে স্মৃতি ফিরে আসছে পর্ণা যা দেখে ধারাবাহিকের প্রতি আকর্ষণ বেড়েছে দর্শকদের। চলতি সপ্তাহে নিম ফুলের মধুর রেটিং ৭.০।

দ্বিতীয় স্থানে উঠে আসল স্টার জলসা

সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। কথার আর অগ্নিভর মধ্যে হ্যারির আগমন এবং সম্পর্কের মধ্যেকার টানাপোড়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। চলতি সপ্তাহে কথার রেটিং পয়েন্ট হয়েছে ৬.৭। এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক উড়ান। নিম ফুলের মধুকে বর্তমানে দারুণ টক্কর দিচ্ছে এই ধারাবাহিকটি। শুরুতে বিশেষভাবে জনপ্রিয়তা না পেলেও বর্তমানে দর্শকদের নজর কেড়েছে উড়ান। চলতি সপ্তাহে উড়ানের টিআরপি রেটিং হয়েছে ৬.৬।

চতুর্থ স্থানে পৌঁছে গেল ফুলকি, শুভ বিবাহ!

চলতি সপ্তাহে চতুর্থ স্থানে পৌঁছে গেছে জি বাংলা এবং স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় দুটি ধারাবাহিক। এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে জি বাংলার ফুলকি এবং স্টার জলসার শুভ বিবাহ। গত সপ্তাহে টিআরপি তালিকায় কামাল করলেও এই সপ্তাহে অনেকটাই কমে গেছে এই দুটি ধারাবাহিকের টিআরপি রেটিং। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে শালিনীর আর রুদ্রর আর শুভ বিবাহ ধারাবাহিকে ইমনের বাড়বাড়ন্ত একেবারেই পছন্দ করেছেন না দর্শকরা। এই ধারাবাহিকের রেটিং হয়েছে ৬.৫। এই সপ্তাহে প্রতিপক্ষকে হারিয়ে ফের উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং হয়েছে ৬.৩। আসন্ন সপ্তাহে ফুলকি নিজের স্থান ফিরে পায় কিনা এবার সেটাই দেখার পালা।

BT •• নিম ফুলের মধু ৭.০
2nd •• কথা ৬.৭
3rd •• উড়ান ৬.৬
4th •• ফুলকি , শুভ বিবাহ ৬.৫
5th •• কোন গোপনে ৬.৩