হঠাৎই ধারাবাহিক থেকে বদলে গেল এই দুই মুখ্য নায়ক নায়িকা, কারা আসছে তাদের জায়গায় জেনে নিন

বাংলা টেলিভিশনের অতি-পরিচিত মুখ নবনীতা দাস (Nabanita Das)। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকের সুবাদে চর্চায় উঠে এসেছিলেন নায়িকা, এরপর ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো ভক্তিমূলক সিরিয়ালে মা তারার চরিত্রে সকলের মন জয় করেছেন তিনি। তার দেবী সুলভ চেহারা সকলের মনে গভীর দাগ কেটেছে।

Tollywood actress Nabanita Das shares her secrets - Anandabazar
তবে এই মেগা শেষ হওয়ার পর লম্বা সময় মেগা সিরিয়ালের পর্দা থেকে গায়েব ছিলেন অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল ‘পঞ্চমী’ ধারাবাহিকে থাকছেন নবনীতা, তবে লুক সেটের পরেও বাদ পড়েন তিনি। কিন্তু অপেক্ষার পালা শেষ অবশেষে ছোটপর্দার ফিরছেন ‘মা তারা’।

অভিনেতা রাজা গোস্বামীর (Raja Goswami) সঙ্গে জুটি বেঁধে টেলিভিশনে ফিরছেন জিতু কমল ঘরণী। হ্যাঁ, টেলিপাড়ার নতুন জুটি রাজা-নবনীতা। মাঝে ‘খড়কুটো’-সহ একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে রাজাকে। কিন্তু ‘ভালোবাসা ডট কম’-এর নায়ককে দীর্ঘদিন ধরে লিড চরিত্রে দেখা যায়নি, এবার সেই ট্রেন্ডে বদল আসছে।

Actor Raja Goswami joined the cast of Dhulokona
জানা গিয়েছে, সিরিয়ালের নাম ‘বিয়ের ফুল’ (Biyer Phool)। চরিত্রের নাম এখনও চূড়ান্ত হয়নি। রাজার পরিবারের সব ছেলেই অবিবাহিত, তাঁদের মধ্যে রাজাকেই মনে ধরবে নবনীতার। কেমনভাবে এই ‘বিয়ের ফুল’ ফুটবে তা নিয়েই মজার মোড়কে এগোবে সিরিয়ালের গল্প। সিরিয়ালের লুক সেট ইতিমধ্যেই সুসম্পন্ন। টেলিপাড়া সূত্রে খবর, রাজা-নবনীতা ছাড়াও এই সিরিয়ালে অনান্য চরিত্রে থাকছেন দুলাল লাহিড়ী, রিমঝিম মিত্ররা।

এই আসন্ন ধারাবাহিক বিয়ের ফুলে প্রধান নায়কের চরিত্রে থাকতে চলেছেন সৌভিক ব্যানার্জি। এবং এই ধারাবাহিকে সৌভিক ব্যানার্জির বিপরীতে দর্শকরা দেখতে পাবেন নতুন মুখ অভিনেত্রী একতা গাঙ্গুলিকে। দুই বছর আগে ময়ূরপঙ্খী ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল একতা গাঙ্গুলীকে। এছাড়াও ভটভটি নামক একটি চলচ্চিত্রেও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে দীর্ঘ দুই বছর রুপোলী পর্দা থেকে দূরেই ছিলেন এই অভিনেত্রী। আর এইবার ফিরে এসে সরাসরি প্রধান নায়িকার আসন দখল করছেন অভিনেত্রী।