বাস্তবে কে এই ঘটক দিদি? জানেন এই অভিনেত্রী কার কন্যা?

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মালাবদল (Malabodol)। ক্রেজি আইডিয়াস প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে। টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফল করছে ধারাবাহিকটি। আর এই ধারাবাহিকের হাত ধরেই বাংলার ঘরে ঘরে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেছে ঘটকদিদি দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার দুষ্টু মিষ্টি স্বভাব পর্দায় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

ধারাবাহিকে ডিভোর্স স্পেশালিস্ট কাব্যর সঙ্গে ঘটকদিদি দিতিপ্রিয়ার খুনসুঁটি ভরা রসায়ন ইতিমধ্যেই ভীষণ পছন্দ করছেন সকলে। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। কিন্তু কে এই ঘটকদিদি? এই প্রশ্ন ইতিমধ্যেই উঁকি দিয়েছে একাধিক দর্শকদের মনে। মালাবদল ধারাবাহিকটিতে বিশ্বজিতের বিপরীতে ঘটকদিদির ভূমিকায় অভিনয় করেছেন নতুন টেলি অভিনেত্রী ঋতু পাইন।

তবে এই ধারাবাহিকটি ঋতু পাইনের প্রথম মেগা ধারাবাহিক নয়। এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া অভিনয় করেছেন তিনি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই ডেবিউ করেছেন অভিনেত্রী ঋতু পাইন। ধারাবাহিকে সূর্যর স্ত্রী ইরার চরিত্রে তাকে দেখেছেন দর্শক। অনুরাগের ছোঁয়া চলাকালীনই জি বাংলার মালাবদল ধারাবাহিকের জন্য কনফার্ম হন অভিনেত্রী ঋতু পাইন।

Ritu Pyne

কী নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী ঋতু পাইন?

জানা গেছে মেদিনীপুরের মেয়ে ঋতু পাইন। গত এক বছর ধরে তার নিত্য যাতায়াত। যদিও সম্প্রতি কলকাতাতেই থাকছেন তিনি। মেদিনীপুরেই কেটেছে অভিনেত্রী মেয়েবেলা। পড়াশোনা করেছেন সেখানেই। রাজা নরেন্দ্র লাল খান ওমেন কলেজ থেকেই তিনি করেছেন পড়াশোনা। ফ্রুট সাইন্স এবং নিউট্রিশন নিয়ে এমএসসি করেছেন তিনি। জানা গেছে পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন অভিনেত্রী ঋতু পাইন।

কার সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী ঋতু পাইন?

অভিনেত্রী একজন গোল্ড মেডেলিস্ট। অভিনেত্রী জানান একটি বিউটি প্যাজেন্টে যোগ দেওয়ার মাধ্যমেই তার কাছে অভিনয়ের সুযোগ আসে। তবে এর আগে মডেলিং করেছেন ঋতু। তারপর থেকেই মেদিনীপুর থেকে তার যাতায়াত শুরু হয়। অনেক অডিশন দিয়েছেন তিনি। বাস্তব জীবনে অভিনেত্রীর পরিবারে রয়েছে তার বাবা মা ও দিদি। তবে নিজের প্রেম জীবন সম্পর্কে তেমন কিছু জানাননি অভিনেত্রী। সংবাদ মাধ্যমের কাছে বরাবরই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অভিনেত্রী।