কমলাকান্তবেশে কমলার সাথে জোর টক্কর লকার, মাস্টার মশাইয়ের সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাইকে অবাক করে দিল কমলা, কে হবে সেরার সেরা?

স্টার জলসায় সম্প্রতি শুরু হওয়া একটি মজাদার ধারাবাহিক হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। শুরুতে তেমন টিআরপি টানতে না পারলেও ধীরে ধীরে টিআরপিতে বেশ এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ছোট্ট কমলা ও পৃথ্বীরাজ অর্থাৎ মানিকের দুষ্টু মিষ্টি কাহিনী দেখতে খুবই পছন্দ করছেন দর্শক মহল।

বউয়ের প্রতি অবিচার একদম সহ্য করতে পারে না মানিক। কোন রকম অবিচার দেখলেই সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায়। মানিক ছোট তাই নিজের বল বুদ্ধির ওপর ভিত্তি করে যতটা সম্ভব ততটা সাহায্য করে কমলাকে। তাই এবার কমলাও এগিয়ে এলো মানিককে সাহায্য করতে। আর এই নিয়ে এখন এগোচ্ছে গল্প।

সম্প্রতি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও রিলিজ হয়েছে। এখানে দেখানো হয় মানিকের পরীক্ষার ফল দেখে মোটেই খুশি নয়, তার বাবা। সে বলে যদি পরবর্তী পরীক্ষায় ভালো ফল না করে তাহলে বাড়ি থেকে দূর করে দেবে তাকে। সেই সময় মানিকের পিসি বলে ওঠে বউয়ের পাল্লায় পড়ে মানিক উচ্ছনে যাচ্ছে তাই ওই বউকে আগে বিদায় করো।

প্রতিবারের মতো এবারও বউয়ের পাশে দাঁড়ায় মানিক। মানিক বলে তার বউয়ের কোন দোষ নেই। স্কুলের মাস্টাররাই পড়া বোঝাতে পারে না। তখন কমলা মানিকের কানে কানে বলে সে যদি তার সাথে স্কুলে যেতে পারতো তাহলে তাকে সব পড়া সহজ করে বুঝিয়ে দিত। আর এর পরের সিনেই দেখানো হয় মানিকের সাথে ছেলে সেজে কমলাকান্ত মুকুজ্যে হয়ে স্কুলে হাজির হয়েছে কমলা।

মানিক যে স্কুলে পড়ে সেখানে লকা হচ্ছে ভীষণ ভালো ছাত্র। শুরু থেকে শেষ সবটাই তার কন্ঠস্থ ঠোটস্ত। তাকে টক্কর দেওয়া অত সহজ নয়। কিন্তু এই দিনের পর্বে কমলার বোধ বুদ্ধি এবং শিক্ষা দেখে চমকে গেল ভক্তরা। কমলা এবং লকার মধ্যে আয়োজন করা হলো একটি প্রতিযোগিতা। যেখানে উভয়কেই এক একটি প্রশ্ন করা হলো। তার যথাযথ উত্তর দিল কমলা। এমনকি লকার কিছু প্রশ্নের উত্তরও দিল সে। তার এমন মেধা দেখে চমকে গেল মাস্টারমশাই তথা সমস্ত শিক্ষার্থীরা। এবার কি করবে লকা সেটাই দেখার বিষয়।