পর্দায় এমন বহু ধারাবাহিক তৈরি হয় যেগুলো শেষ হয়ে যাওয়ার পরও একইভাবে থেকে যায় দর্শকদের মনে। সেই ধারাবাহিকটির অভিনেতা অভিনেত্রীদেরও সেই চরিত্রের নামেই চিনতে শুরু করেন দর্শকরা। স্টার জলসার (Star Jalsha) পর্দায় এরকম একটি ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম (Ishti Kutum)। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকটি আজও একইভাবে রয়েছে দর্শকদের মনে। ম্যাজিক মোমেন্টসের প্রযোজিত প্রথম ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম। তবে এই প্রথম ধারাবাহিকেও ম্যাজিক মোমেন্টের নাম ছড়িয়ে যায় বাংলার ঘরে ঘরে। বলাই বাহুল্য এটি ম্যাজিক মোমেন্টের প্রযোজনায় নির্মিত সবচেয়ে দীর্ঘতম সিরিয়াল।
ইষ্টি কুটুমের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন সুদীপ্তা
আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বাহামনির চরিত্রে সুদীপ্তার অভিনয় আজও ভোলেনি বাঙালি দর্শকরা। সুদীপ্তার থেকে বাহামনির নামেই বরং তাকে বেশি চেনেন দর্শকরা। যদিও শুরুর থেকেই এই চরিত্রে অভিনয় করেননি সুদীপ্তা। ধারাবাহিকের শুরুতে বাহামনির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রনিতা দাসকে। রনিতার হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পেয়েছিল বাহামনির চরিত্রটি। তবে মাঝে পথেই অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে বিদায় নেন রনিতা। তারপরই বাহামনির চরিত্রের বাগডোর নিজের হাতে তুলে নিয়েছিলেন সুদীপ্তা।
ইষ্টি কুটুম ধারাবাহিকে সুদীপ্তার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। রনিতার পর বাহামনির চরিত্রটিকে কেউ যে এত দুর্দান্তভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবে সেটা একথায় ভাবতেই পারেনি দর্শকরা। তবে ২০১৫ সালে পর্দা থেকে বিদায় ইষ্টি কুটুম ধারাবাহিকটি। কিন্তু তারপর থেকে আর ছোটপর্দায় দেখা যায়নি সুদীপ্তাকে। যদিও বেশ কয়েকটি সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সুদীপ্তা। তবে কেন অভিনয় জীবন থেকে অবসর নিলেন অভিনেত্রী?
বর্তমানে কেমন আছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী?
তবে ধারাবাহিক ছাড়ার পর বর্তমানে স্বামী আর সংসার নিয়ে দিব্যি কাটছে অভিনেত্রীর জীবন। দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে চুটিয়ে সংসার করতে ব্যর্থ অভিনেত্রী। প্রায় ১১ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। তারপরই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ১৪ বছর পূরণ করেছেন তাদের সুমধুর সম্পর্ক। তবে এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও একই রয়েছে তাদের ভালোবাসা।
আরও পড়ুন: পিকলুর জন্য মরণফাঁদ পাতল অনিশা! পিকলুকে কি বাঁচাতে পারবে রানী?
ভালোবাসা টিকিয়ে রাখার মন্ত্রনা জানালেন সুদীপ্তা
অভিনেত্রীর কথায়, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে “সুতো বেশি জোরে টেনে রাখতে নেই। একটু ঢিলে করে রাখতে হয়, তা হলেই আর তা ছেঁড়ে না। আর সম্পর্কের বুনিয়াদ হল একে অন্যের প্রতি সম্মান এবং বিশ্বাস। এই দিনটা প্রতি বছর আমরা পার্ক স্ট্রিটের কোনও এক রেস্তরাঁতে খেতে যাই। তবে এ বছর হবে না। সব বন্ধুরা বাড়িতে এসেছে। তাই বাড়িতেই বিরিয়ানি রান্না হচ্ছে। আরও অনেক কিছু আছে বিশেষ দিনের মেনুতে।” প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রীর স্বামী স্বর্ণশেখর জোয়ারদার একজন পরিচালক। আর তার পরিচালনাতেই বেশ কয়েকটি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা। অভিনেত্রীকে আপনারা কারা কারা ফের পর্দায় দেখতে চান?





