জি বাংলা (Zee Bangla) VS স্টার জলসা(Star Jalsha)। টিআরপি নিয়ে এই দুটি চ্যানেলের মধ্যে চলে ধুন্ধুমার লড়াই। তবে যত দিন এগোচ্ছে ততই বাড়ছে এই প্রতিযোগিতা। বর্তমানে কোন ধারাবাহিকের টিআরপি তালিকায় স্লট দখল করতে ব্যার্থ হলেই ধারাবাহিকটিকে বাইরের পথ দেখায় চ্যানেল। আর সেই কারণেই স্টার জলসা এবং জি বাংলার পর্দায় পর পর শুরু হয়েছে নতুন নতুন ধারাবাহিক। কয়েকটি টিআরপি (TRP) তালিকায় ভালো ফল করতে পেরেছে আর কয়েকটি ব্যার্থ হয়েছে পর্দায়।
তবে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বিশেষভাবে ফল করতে পারছিল না স্টার জলসা। টালমাটাল পরিস্থিতিতে ছিল স্টার জলসার ধারাবাহিকগুলোর। টিআরপি তালিকায় জি বাংলার কাছে বেশ কয়েক সপ্তাহ ধরে পরাস্ত হচ্ছিল স্টার জলসার ধারাবাহিক। তবে চলতি সময়ে বদলে গেল সবকিছু। তবে নিজের ফর্মে ফিরে এল জলসা পরিবার। দর্শকদের মনে কড়া নাড়তে সক্ষম তারা ফের একবার প্রমাণ হয়ে গেল সেটাই।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। যা দেখে জি বাংলার মাত্র তিনটি ধারাবাহিক উঠে এসেছে টিআরপি তালিকার প্রথম পাঁচে। গায়বে বাকি জনপ্রিয় ধারাবাহিকগুলো। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরাও নাজেহাল স্টার জলসার চাপে। দীপা আর ধৃতাকে সামলাতে হয়ে হিমসিম খাচ্ছে রাইপূর্ণা। অপরদিকে তোমাদের রানীর কাছেও হেরে ভূত হয়েছে পুবের ময়না। এমনকি সেরা পাঁচের তালিকা থেকে ছিটকে গিয়েছে জগদ্ধাত্রীও। ফের জগদ্ধাত্রীকে হারিয়ে স্লট দখল করে নিয়েছে কথা।
স্টার জলসার কাছে পরাস্ত হল জি বাংলা
চলতি সপ্তাহের টিআরপি তালিকার দিকে ভালোভাবে নজর দিলে দেখা যাবে এই সপ্তাহের শুধুমাত্র শীর্ষস্থানেই ভালো ফল করেছে জি বাংলা। ফুলকি আর নিম ফুলের মধু যৌথভাবে স্লট দখল করেছে এই সপ্তাহে। যদিও বেশ কয়েক সপ্তাহ ধরে এই দুইটি ধারাবাহিকই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করছে। কিন্তু বাকি তালিকাটা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীর হদিশ মেলেনি টিআরপি তালিকায়।
আরও পড়ুন: কলেজে ঢুকেই নতুন খেলা শুরু করলো ইরা! প্রথম দেখাতেই দীপার প্রেমে পড়ে গেল কলেজের অধ্যাপক!
দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক শুভ বিবাহ। তৃতীয় স্থানে সকলে অবাক করে উঠে এসেছে কথা। বেশ কয়েক সপ্তাহের ধরে যে ধারাবাহিকটি প্রথম পাঁচ থেকে বেরিয়ে গিয়েছিল এবার ফের ফিরিয়ে স্লটে। এমনকি চতুর্থ স্থানেও জি বাংলাকে কড়া টক্কর দিচ্ছে স্টার জলসা। কোন গোপনে মন ভেসেছের সঙ্গে একটি রেটিং নিয়ে উঠে এসেছে রোশনাই। এতদিন যে ধারাবাহিকটি টিআরপি তালিকায় একেবারে নিচে ছিল এবার তারাও এসেছে এগিয়ে। আর পঞ্চম স্থানে উঠে এসেছে প্রতীক সেনের উড়ান। ফলে এবার যে জি বাংলার স্টার জলসা একেবারে ধরাশায়ী করেছে সেকথা বলাই বাহুল্য। তবে কি এবার আগের মতো জ্বলে উঠবে স্টার জলসা? অপেক্ষায় রয়েছে চ্যানেলের দর্শকরা।





