স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla) একে অপরকে টেক্কা দেওয়ার জন্য একই দিনে দুটি নতুন ধারাবাহিক এনেছে। একটি হল স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa), অপরটি হল জি বাংলার মিলি’ (Mili)। দুই মেগা ২৫শে সেপ্টেম্বর শুরু হয়েছে। দুটি ধারাবাহিকের গল্পই ভিন্ন প্রকৃতির। চ্যানেল একে অপরকে টেক্কা দিতে নতুন নতুন গল্প নিয়ে আসছে। আর এই নতুন ধারাবাহিকগুলো কম টিআরপিযুক্ত সিরিয়ালগুলোর স্লট কেড়ে নেয়।
স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। অভিনেত্রী অপরাজিতা এক একটি ধারাবাহিকে নতুন নতুন রূপে এসে সমাজকে এক অন্যধরণের চিন্তাধারার সঙ্গে সাক্ষাৎ করান। এই ধারাবাহিকটিও তার বাইরে নয়। ধারাবাহিকের অভিনেত্রীর কাছে বয়স শুধুই একটা ‘নম্বর’। তার মতে, যেকোনও বয়সে নিজের স্বপ্ন পূরণ করা যায়।
ধারাবাহিকটি সোম-রবি প্রতিদিন রাত ৯ টা থেকে সম্প্রচার হচ্ছে। গল্পের নায়িকা নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই শুরু করেছে, সংসার জীবন কাটিয়ে এবার তিনি নিজের স্বপ্নের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে। অন্যদিকে জি বাংলায় রাত ৯ টা থেকেই সম্প্রচারিত হচ্ছে নতুন সিরিয়াল ‘মিলি’। দেখা যাচ্ছে, মিলির সঙ্গে রাহুল বলে একজনের বিয়ে হতে চলেছে। তবে প্রোমো দেখে আমরা আগেই জেনেছি, রাহুলের মিলির প্রতি নয়, গয়নার প্রতি বেশি আগ্রহ।

দেখা যায়, বিয়ের সময় মণ্ডপে বন্দুক হাতে এক আগন্তুক এসে মিলিকে তুলে নিয়ে যায়। মিলিকে সে বলে যে মিলিকে সে সর্বনাশ থেকে বাঁচিয়েছে। এবার সেই বিয়ের প্লট খুব শীঘ্রই গল্পে আসতে চলেছে। গল্পটি বেশ রহস্যজনক হতে চলেছে। বোঝাই যাচ্ছে, আগামী সপ্তাহে টিআরপিতে ‘মিলি’ এগিয়ে থাকবে। কারণ অপরাজিতার ভক্ত সংখ্যা বেশি হলেও ‘মিলি’ ধারাবাহিকটি একটু বেশি জমে উঠেছে।
‘মিলি’ ধারাবাহিকটি রহস্য, রোমাঞ্চে ভরা। আর তাই দর্শকরা এই গল্প হয়তো বেশ পছন্দ করতে পারে। অন্যদিকে মেয়েদের নিয়ে গল্প আগেও আমরা পর্দায় দেখেছি। তাই টিআরপিতে ‘মিলি’ স্টার জলসার ‘জল থই থই’এর থেকে এগিয়ে থাকবে বলে মনে করছেন অনেকে। আর কিছুদিন পরই আসছে ‘মিলি’র বিয়ের ট্যুইস্ট। সেখানে ‘জল থই থই’তে এখনও তেমন কোনও ট্যুইস্ট আসার সম্ভাবনা নেই।





