মিঠাই ছাড়াও শেষের পথে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! টিআরপি তালিকায় খারাপ ফলাফলই কি এই সিদ্ধান্তের কারণ?

জি বাংলার এখনো অব্দি সবথেকে জনপ্রিয় ধারাবাহিকটি হলো মিঠাই। দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বুক ভরা ভালোবাসা কুড়িয়ে চলেছে এই ধারাবাহিক। এক সময় একটানা দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চ্যানেল টপার হয়েছে এই মিঠাই। তবে এখন সময় এসেছে এতদিনের একচেটিয়া রাজত্ব ছেড়ে অন্যদের সুযোগ করে দেওয়ার। নতুনদেরকে আনতে গেলে পুরনোদেরকে তো জায়গা ছাড়তেই হয়।

সেই পন্থা অবলম্বন করেই দর্শকদের অনিচ্ছা সত্ত্বেও শেষ হতে হচ্ছে মিঠাইকে। অভিনেত্রী সৌমিতৃষার কথায় জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই শেষ হবে এই ধারাবাহিকের শুটিং। তাই আর হয়তো খুব বেশি হলে জুন মাসটা দেখা যাবে এই ধারাবাহিক। মিঠাই যে শেষ হবে এটা নিশ্চিত তবে এর পাশাপাশি শেষ হতে চলেছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক।

বর্তমানে বিনোদন জগতের মাথায় রয়েছে টিআরপি, একটু এদিক-ওদিক হলেই বা টিআরপি তালিকা থেকে বাদ পড়লেই বাদ পড়ে যেতে হয় ধারাবাহিক থেকেও। আর তেমনটাই হতে চলেছে জি বাংলার এককালীন জনপ্রিয় ধারাবাহিকের সাথে। এই ধারাবাহিকটি যখন তার প্রথম প্রোমো প্রকাশ করেছিল এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। ধারাবাহিকটি দেখার আগ্রহ আরও শত গুণ বেড়ে গিয়েছিল তাদের।

কিন্তু তারপর ধীরে ধীরে, টিআরটি কমতে থাকায় বর্তমানে একেবারে তলা নিতে এসে ঠেকেছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। ধারাবাহিকটি হলো সোহাগ জল। এটি একটি যথেষ্ট হাই বাজেটের ধারাবাহিক। ডবল রোল এনে, নতুন নতুন টুইস্ট তৈরি করেও টিআরপিতে তেমন প্রভাব ফেলতে পারছে না এই ধারাবাহিকটি।

তাই টেলি পাড়ায় শোনা যাচ্ছে মিঠাই শেষ হওয়ার পরেই নাকি শেষ হয়ে যেতে চলেছে সোহাগ জল। এই সিরিয়ালটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নাকি নিয়েই নিয়েছেন ধারাবাহিকের নির্মাতারা। তবে আপাতত সবটাই জল্পনা। আগামী সপ্তাহেই অন্তিম পর্ব দেখানো হবে এই ধারাবাহিকের এমনটাই বলছেন অনেকে। তবে অফিশিয়ালি কর্তৃপক্ষের তরফ থেকে এখনো অব্দি এমন কোন তথ্য প্রকাশ করা হয়নি।