শালিনীর পিজ্জা খাওয়া বের করে দিল ফুলকি! রোহিতের সামনে তাকে হাতেনাতে ধরে ফেলল নায়িকা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki new episode) শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, এই ধারাবাহিকটি ‘নিম ফুলের মধু’কে হারিয়ে টিআরপি তালিকার শীর্ষে ছিল। দিব্যানি মন্ডল এবং অভিষেক বসুর অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি, রুদ্র এবং শালিনী চরিত্রে শার্লি মোদক ও সুদীপ সরকারের অভিনয় গল্পে নতুন মোড় এনেছে। যদিও এই সপ্তাহে ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গেছে।

বর্তমানে, রোহিত এবং ফুলকির (Phulki) জীবন তোলপাড় করে দিচ্ছে রুদ্র এবং শালিনী। তাদের উদ্দেশ্য রোহিত এবং ফুলকিকে সুখে সংসার করতে না দেওয়া। কিছুদিন আগেই দেখা গেছে, রোহিত মানসিক চিকিৎসালয় থেকে শালিনীকে বাড়ি ফিরিয়ে এনেছে। এরপর থেকেই শুরু হয়েছে নতুন সমস্যার সৃষ্টি। ঈশিতা মিডিয়াতে রোহিতের নামে মিথ্যা সংবাদ ছড়িয়ে তাকে বদনাম করার চেষ্টা করছে। সে দাবি করেছে, রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে ফুলকিকে বিয়ে করে। এই কারণেই শালিনী মানসিক ভারসাম্য হারিয়েছে।

কিন্তু ফুলকি ধীরে ধীরে বুঝতে পারছে যে, শালিনীর এই সবকিছুই মিথ্যা অভিনয়। কিভাবে এই সত্যটা প্রমাণ করবে তা নিয়ে সে চিন্তায় আছে। রোহিত এই ঘটনায় ভেঙে পড়েছে। রুদ্র নানা কৌশলে রোহিতকে অপদস্থ করার চেষ্টা করছে। রোহিত রায় চৌধুরীর বাড়ির ভালো কখনও দেখতে পারেনা, রুদ্র। ফুলকি তার সবচেয়ে বড় শত্রু।

ফুলকির সন্দেহ হয়, শালিনী আসলেই মানসিক ভারসাম্য হারিয়েছে কিনা। কারণ ফুলকি (Phulki) নিজে শালিনীকে মেকাপ করতে দেখেছে। তখন থেকেই সন্দেহ দানা বাঁধে। কিন্তু জামাইবাবু রুদ্র এসে সবকিছু ধামাচাপা দেয়। রুদ্র জানায় যে হয়তো শালিনীর পুরনো স্মৃতি মনে পড়ছে তাই সে আগের মতো সাজছে। কিন্তু ফুলকির সন্দেহ থেকে যায়।

আরও পড়ুন: প্রকাশ্যে এল নীতা আম্বানির বিলাসিতা! এক কাপড়ের দুবার পুনরাবৃত্তি ঘটান না তিনি!

কী দেখা যাবে আগামী পর্বে?

আগামী পর্বে দেখা যাবে, রোহিত রিসেপশনে বলছে ডাক্তার দত্তকে বলুন রোহিত রায় চৌধুরী এসেছে। ফুলকি জানতে চায় যে ডাক্তারের ঘরটা কোন দিকে। রিসেপশনের মহিলা জানান, সেখানে এখন কারোর ঢোকার অনুমতি নেই। ফুলকি জানায় আমরা শালিনী মিত্রের বাড়ির লোক, আপনি কেন বুঝতে পারছেন না। সেই সময় ডাক্তার চেম্বারের ভিতরে রুদ্র, শালিনী, ডাক্তার দত্ত জমিয়ে খাওয়া দাওয়া করছিল। ফুলকির গলা শুনে শালিনী ঘাবড়ে যায়। তারা সকলে হুড়োহুড়ি করতে থাকে। বাইরে রোহিত এবং ফুলকি ডাক্তারের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। তবে কি শালিনীর সব মিথ্যে ফাঁস হয়ে যাবে? রুদ্রর কৌশল ধরা পড়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকটি।