অবশেষে মিলল মিঠাইয়ের মনের মানুষের হদিস! অভিনেতার প্রেমে আচ্ছন্ন নায়িকা! সাক্ষী থাকল সমাজ মাধ্যম!

কথায় আছে, ‘ধরাকে সরা জ্ঞান করা’ অর্থাৎ অহংকারে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করা। সৌমীতৃষার সমালোচকেরা আজকাল কিছুটা এই ধরনের ধারণা পোষণ করে অভিনেত্রীর প্রতি। অল্প দিনেই নামডাক হয়েছে মিঠাইয়ের। সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রী ২০১৬ সালে কালার্স বাংলার ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর একে একে অনেক ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মূলত, সৌমীতৃষা মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে।

জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় ছোট পর্দাকে ছাপিয়ে বড়পর্দায় ‘প্রধান’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী করা কয়েকটি উল্লেখযোগ্য যোগ্য সিরিয়াল হল ‘জয়কালী কলকাতাওয়ালি’, ‘গোপাল ভাঁড়’, ‘কনে বউ’ আরও অনেক। এমনকি, গত বছর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনেত্রীর ওটিটি জগতে অভিনয়ের সূচনা হয়। টলি পাড়ায় বর্তমানে ‘মিঠাই’খ্যাত অভিনেত্রীকে নিয়ে চলছে জোর গুঞ্জন।

soumitrisha kundoo

বিনোদন জগতের স্টুডিও পাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী প্রেম করছেন। অবশ্য অভিনেত্রী এর আগেও সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছেন। শোনা যায়, আদৃত রায়ের সঙ্গে অর্থাৎ মিঠাই ধারাবাহিকের নায়ক উচ্ছে বাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। আদৃত ছাড়াও আরও অনেকের সঙ্গেই নাম জড়িয়ে ছিল। অভিনেত্রীর অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অভিনেতা মিঠাই সিরিয়ালের আরেক অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে গত বছরের মে মাসে বিয়ে করেন।

অন্যদিকে শোনা গিয়েছিল, সিড-মিঠাইয়ের প্রেম চলাকালীন তাদের মধ্যে এন্ট্রি নেয় তৃতীয় ব্যাক্তি। ফলে, তাঁদের সম্পর্ক ভেঙে যায় অবশ্য এই তথ্যের সত্যতা কেউ যাচাই করে দেখেনি। সমাজমাধ্যমের একটি গ্রুপের পোস্টের মাধ্যমে দেখা গিয়েছে, “প্রেম করছেন সকলে প্রিয় মিঠাই। কিছুদিন আগে আদৃত তথা মিঠাইয়ের নায়ক সিড এর সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা নাকি প্রেম করছে কিন্তু সম্পর্কে আসে তৃতীয় ব্যক্তি। যার ফলে ভেঙে যায় তাদের সম্পর্ক। অতীতকে ভুলে গোপনে প্রেম করছেন সকলের প্রিয় মিঠাই তথা সৌমীতৃষা কুন্ডু। এই ব্যাপারে আনন্দবাজার অনলাইনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু অভিনেত্রী মুখ খুলতে নারাজ। তিনি বলেছেন সময় আসলেই সবাইকে জানাবেন তিনি।”

উপরিউক্ত লেখার সঙ্গে রয়েছে বেশ কিছু ছবি। অবশেষে, সমাজ মাধ্যমে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে রোহানের সঙ্গে। ‘ভজ গোবিন্দ’খ্যাত রোহান ভট্টাচার্যর সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে নেট পাড়ায়। দেখতে পাওয়া যাচ্ছে কখনো রোহান হাঁটু মুড়ে অভিনেত্রীকে ফুল নিবেদন করছে আবার কখনো নায়কের কাঁধে মাথা রাখছে নায়িকা। সমালোচকদের মনে জেগেছে নতুন প্রশ্ন। তবে কি, অভিনেত্রীর জীবনে এত কান্ড ঘটে যাওয়ার পরেও এখন এন্ট্রি হয়েছে নতুন নায়কের?