সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পরিবারে উদ্বেগের ছায়া। খারাপ খবর গাঙ্গুলী পরিবারে। মহারাজের মা নিরুপা দেবী গুরুতর অসুস্থ। এই মুহূর্তে, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মহারাজের মায়ের এহেন অসুস্থতার খবর শুনে চমকে উঠেছেন দর্শকরা। প্রাক্তন ক্রিকেট অধিনায়কের মায়ের স্বাস্থ্যের কথা ভেবে বিষণ্ন ভক্তমহল।
বছর খানেক আগে সৌরভ নিজেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই খবর তোলপাড় হয়েছিল গোটা দেশ। প্ৰিয় ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তায় ছিলেন মহারাজের অনুরাগীরা। এবার তার আপনজন এই রোগে আক্রান্ত হলেন।
সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত সৌরভের আপনজন। পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শারীরিক ভাবে অসুস্থ বোধ করছিলেন নিরুপা দেবী। সৌরভের মা। দেরি না করে তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। আপাতত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা নিজে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। চিকিৎসক সূত্রে খবর, আপাতত তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হবে নিরুপা দেবীকে। প্রয়োজনে বসানো পাড়ে স্টেন। সেক্ষেত্রে, এনঞ্জিপ্লাষ্টির শরণাপন্ন হবেন চিকিৎসকের টিম।
উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করেন। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। তাঁর বুকেও স্টেন বসে। হয় এনঞ্জিপ্লাষ্টি। তবে অসুস্থতা কাটিয়ে এই মুহূর্তে শরীর ভাল বাঙালির হার্টথ্রবের।





