দেবের দেওয়া উপহার দেখে কপালে উঠবে চোখ! প্রাক্তন প্রেমিকের থেকে কি উপহার পেলেন শুভশ্রী?

কিছুদিন আগে টলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree Ganguly) শুভ জন্মদিন গিয়েছে। জন্মদিন উপলক্ষে বড় পার্টির আয়োজন করা হয়েছিল। স্ত্রীয়ের জন্মদিনে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ (Raj Chakraborty)। চলতি বছরে ভাইফোঁটা এবং শুভশ্রীর জন্মদিন একই দিনে পড়েছিল তাই দুটো অনুষ্ঠান একসঙ্গে পালন করা হয়েছে চক্রবর্তী বাড়িতে।

শুভশ্রী নিজের জন্মদিন এবং ভাইফোঁটা উপলক্ষে বিশেষ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করেছেন। সেখানে তার ছেলে মেয়ে, রাজ পরিবারের বাকি সদস্যকে দেখা গিয়েছে এবং শুভশ্রীর জন্মদিন উপলক্ষে দুপুর বেলা তার পছন্দের সমস্ত খাবার থালায় সাজিয়ে থাকে খেতে দেওয়া হয়েছিল সেই ছবিও দেখা গিয়েছে।

আর রাতে ছিল গ্র্যান্ড পার্টি। পার্টিতে লাল রঙের ওয়েস্টার্ন ড্রেসে অপ্সরা লুকে ধরা দিয়েছে শুভশ্রী। জন্মদিন উপলক্ষে ঐদিন পার্টিতে অনেকেই উপস্থিত ছিল। কানাঘুষো শোনা গিয়েছে জন্মদিনে নাকি শুভশ্রীকে তার বিশেষ বন্ধু এবার বিশেষ উপহার পাঠিয়েছিল। তবে কে সেই বিশেষ বন্ধু? জানলে অবাক হবেন আপনিও। সেই বিশেষ বন্ধু আর কেউ নয় বরং টলিউডের আরেক সুপারস্টার দেব।

একসময় দেব এবং শুভশ্রীর প্রেম ছিল টলিউডের হট টপিক। বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন দুজনে। তাদের সম্পর্ক নিয়ে কখনোই কিছু আড়াল করেননি তারা। তাই সকলের সামনে তাদের প্রেমের সম্পর্ক খুব তাড়াতাড়ি চলে আসে। মূলত একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করার সাথে সাথেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং সেখান থেকেই প্রেমের সূত্রপাত। তবে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে সেই প্রেম ভেঙেছে। দুজনের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এসেছে দু’জন নতুন মানুষ। শুভশ্রীর বিয়ে হয়ে গিয়েছে তার দুই সন্তান রয়েছে বর্তমানে। দেবের জীবনেও এসেছে রুক্মিণী।

জন্মদিনে দেবের থেকে বিশেষ উপহার পেলেন শুভশ্রী

মাঝে শোনা গিয়েছিল তাদের মধ্যে সম্পর্ক এতটাই অবনতি হয়ে গিয়েছে যে একে অপরের সঙ্গে দেখা হলেও কথা বলে না দুজনে। গত বছর একটি অ্যাওয়ার্ড শোতে আবারও মুখোমুখি হয় দেব শুভশ্রী। দেবের হাত থেকে পুরস্কার নেয় শুভশ্রী। তারপর থেকে নাকি আবারো দুজনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হচ্ছে। সেই জন্যই চলতি বছর শুভশ্রীর জন্মদিনে দেব শুভশ্রীকে বিশেষ উপহার দিয়েছে। সেই উপহার উত্তেজনা ধরে রাখতে না পেরে সবার সামনেই খুলে দেখেছিলেন শুভশ্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে নাকি দুজনে সম্পর্ক একেবারেই ঠিকঠাক আছে। রাজেরও দেব শুভশ্রী সম্পর্ক নিয়ে কোন রকম আপত্তি নেই। দুজনে এখন আবার ভালো বন্ধু হয়ে উঠেছে। এর কারণে শুভশ্রীকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে নেটিজেনদের কাছে।