তেজের হাতে হাত রেখে সমাজ বদলের প্রতিজ্ঞা করল সুধা! শুরুটা হবে বসু মল্লিক বাড়ি থেকে!

স্টার জলসার ( Star jalsha ) জনপ্রিয় ধারাবাহিক হলো শুভ বিবাহ ( Subho bibaho )। এই ধারাবাহিকে দেখা যায় যে, গজাননের পা ছুঁয়ে মিথ্যা না বলার প্রতিজ্ঞা করে সংসারের দায়িত্ব নিতে বলে ঠাম্মি সুধাকে। সুধা তখন নিজের অতীতের কথা সকলের সামনে বলে দেয় সে জানিয়ে দেয় যে সে ডিভোর্সি। এরপর বসু মল্লিক পরিবারের পরিস্থিতি যেন মুহূর্তের মধ্যে বদলে যায়, যারা এতকাল সুধাকে পছন্দ করত তারাই শুধাকে কথা শোনাতে থাকে।

শুভ বিবাহ আজকের পর্ব ৯ই সেপ্টেম্বর/ Subho bibaho today full episode 9 September

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে, তেজ ঠাম্মিকে বোঝাতে থাকে যে তার পছন্দ একদম ভুল ছিল না সে নিজেই সুধাকে পছন্দ করেছে আর সে যখন সুধাকে বিয়ে করেছে তখন সুধার সারা জীবনের মতো দায়িত্ব তার। অন্যায় সুধা নয়, অন্যায় করেছে তেজ, সে সব সত্যি জেনে বিয়ে করলেও সে ঠাম্মিকে এবং পরিবারের কাউকে সত্যিটা বলে নি, তাই শাস্তি তার প্রাপ্য। অন্যদিকে তেজের এই সমস্ত কথাগুলো আড়াল থেকে শুনে নেয় ছোট কাকা এবং সমুদ্র।

subhobibaho , serial, শুভ বিবাহ, স্টার জলসা, ধারাবাহিক, popular show

ছোটোকাকা তো এইসব কথা শুনে তেজের প্রতি গর্ববোধ করে আর সমুদ্র বুঝতে পারে যে ঝিনুক তাকে কোন ঘটনার কথা আগাম ইঙ্গিত দিল ছিল এবং কেন বলেছিল সে যেন সত্যিটা জানার পরেও দিদি ভাইয়ের পাশে থাকে। সবটা বুঝতে পারে সমুদ্র। অন্যদিকে তেজ এসে সুধাকে খুঁজতে থাকে কিন্তু তড়িতা বলে দেয় সুধা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা শুনে তেজ খুব ভেঙ্গে পড়ে সে খুব কষ্ট পায়।

অন্যদিকে তড়িতা ইমনকে ফোন করে বলে দেয় যে, সবাই জেনে গেছে সুধা ডিভোর্সি এবং বাড়ি ভর্তি লোক সুধার বিরুদ্ধে হয়ে গেছে আর সুধা কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা শুনে ইমন আর তার মা মজা করতে থাকে এবং ইমন আর তার মা ঠিক করে তারা বসু মল্লিক বাড়িতে যাবে এবং কানন বালা দেবীর সাথে কথা বলবে। অন্যদিকে কানন বালা দেবী তেজের বলা কথাগুলোই ভাবছিল যে তেজ কীভাবে সুধার পক্ষ নিয়ে কথা বলছে এবং ইমন আর তার সম্পর্ক আর সুধার অতীতকে এক চোখে দেখছে।

সেই সময় ইমন আর তার মা সেখানে আসে এবং কানন বালা দেবীকে নানান রকম কথা বলতে থাকে। অন্যদিকে বাগানে মুখোমুখি হয়ে যায় সুধা আর তেজ। তেজ জিজ্ঞেস করে কেন সুধা সব সত্যি কথা বলে দিল? সুধা তখন বলে কোন অন্যায় না করে সে কেন এত বড় মিথ্যের ভার সারা জীবন বয়ে বেড়াবে? সে তো কোন অন্যায় করেনি, সে তো অপরাধী নয়, একটা ডিভোর্স কি তার সম্মান নষ্ট করে দিতে পারে তার সম্মান এতই ঠুনকো? এরপর তেজ বলে গোটা সমাজ এটাই ভাবে।

সুধা তখন বলে সমাজকে বদলাতে হবে, সমাজের ভাবনাচিন্তা বদলাতে হবে একদিনে হবে না কিন্তু একটা গোটা জীবনে হবে। সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই হবে। যদি আপনি আমি দুজনে মিলে চেষ্টা করি। এরপর তেজ বলে, বসু মল্লিক পরিবারের মধ্যে ভাবনাচিন্তার অনেক গলদ রয়েছে এই গলদ দূর করতে হবে আর আমি জানি আমি না পারলেও আপনি এগুলো পারবেন কারণ আপনি সবার থেকে আলাদা। সুধা তখন সিদ্ধান্ত নেয় সে বুদ্ধি দিয়ে সবটা ঠিক করে দেবে ও এই পরিবারের মন মানসিকতা বদল করবে।