অবশেষে সম্পন্ন হল সূর্য-দীপার বিয়ে! তারপরই নতুন সমস্যা! সেনগুপ্ত বাড়িতে এসে হাজির অবাঞ্ছিত অতিথি, কিন্তু কে সে?

স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তার মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু করে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের, তবে যত সময় গিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) জুটি জমজমাট। বারবার ধারাবাহিকের গল্পে নানা পরিবর্তন এলেও ধারাবাহিকের কাহিনী বারবার দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ আগষ্ট (Anurager Chhowa Today Episode 26 August)

তবে বর্তমানে সত্তুরের মুখে ছাই দিয়ে ফের এক হয়েছে সূর্য আর দীপা। ফের দীপার মন জয় করে নিয়েছে সূর্য। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে শুরু হয়েছে দীপা আর সূর্যের বিয়েটা আয়োজন। তবে তারই মাঝে সেই বৃদ্ধার মুখ থেকেই চমকে ওঠে রূপা। সোনার সঙ্গে পৌঁছে যায় সেই স্থানে। কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায়নি তারা।

Anurager chhowa, Anurager Chhowa today episode, Anurager Chhowa Today Episode 26 August, Bengali serial, Bengali television, dibyojyoti dutta, Star Jalsha, swastika Ghosh, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ আগষ্ট, দিব্যজ্যোতি দত্ত, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, স্টার জলসা, স্বস্তিকা ঘোষ

রুপাকে ভীত সন্ত্রস্ত দেখে সোনা তাকে বলে সে তাকে কোথাও যেতে দেবে না। তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকবে সে। এরপরই দুই বোন চলে যায় বাবা মাকে নিয়ে আসতে। চলে আসেন কোর্টের উকিলও। আইনি কাগজে সই করেই বিয়ে সেরে ফেলে সূর্য আর দীপা। সূর্যের আর দীপার বিয়েতে সাক্ষী গিয়েছে সই সবুত করেন লাবণ্য সেনগুপ্ত ও তার স্বামী। এদিকে দীপার তরফ থেকে সই করেন ললিত বাবু এবং তার স্ত্রী।

সূর্য দীপার বিয়ের দিন ফের সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হল টিসকা

আইনি কাগজে সই করার পর একে অপরের গলায় পরিয়ে দেয় মালা। দীপার হাতটা শক্ত করে ধরে থাকে সূর্য। তারপরই দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সে। দীপাকে ফের সেনগুপ্ত বাড়ির বউ হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সকলে। শুরু হয়ে হই হুল্লোড়। তবে তখনই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হন মিশকা থুড়ি টিসকা। হাতে ফুলের গোছা নিয়ে অভিনন্দন জানায় সূর্য আর দীপাকে। টিসকাকে দেখেই বীরকে শক্ত করে জড়িয়ে ধরে দীপা।

তবে ভিতরে এসে মিষ্টি গলায় টিসকা বলে এখানে সে কারুর ক্ষতি করতে আসেনি। সে তার বোনের থেকে একেবারেই আলাদা। বিদেশে চলে যাচ্ছে সে আর সেইজন্যেই শেষবারের মতো সবাইকে বিদায় জানাতে এসেছে সে। এরপরই সূর্যকে জড়িয়ে ধরে টিসকা। যা দেখে ভীষণ বিরক্ত হন সকলে। তারপরই দীপাকেও জড়িয়ে ধরে সে। কিন্তু সোনাকে জড়িয়ে ধরার আগেই সে স্পষ্টভাবে বারণ করে দেয় টিসকা। সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে টিসকা মনে মনে ভাবে সে এখন চলে যাচ্ছে কিন্তু সে আবার ফিরে আসবে। এরপরই সূর্য আর দীপা চলে যায় ঘরে। দীপাকে ভয় পেতে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে সূর্য। তবে ঝড়ে কি ফের আলাদা হয়ে যাবে সূর্য আর দীপা? জানা যাবে আসন্ন পর্বে।