আসছে মহিষাসুরমর্দিনী! জলসায় মা কালীর চরিত্রে থাকছেন জনপ্রিয় টেলি নায়িকা!

২ অক্টোবর ২০২৪। চলতি বছরে এই দিনে হতে চলেছে দেবীপক্ষের সূচনা। অসুর নিধন করতে মর্তে আসছেন জগৎ জননী মা দুর্গা। মহালয়ার (Mahalaya) সেই পূণ্য দিন থেকেই মায়ের আগমনের বার্তা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। মহালয়া মানেই শুরু পুজোর আমেজ। আকাশে শরৎকালের সাদা মেঘ, নদীর ধারে ধারে কাশফুলের মেলা। পিতৃপুরুষদের জলারপন করে শুরু মাতৃপক্ষের বন্দনা।

মহালয়া মানেই ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়ায় স্তুতি পাঠ। ভোরবেলা পরিবারের সঙ্গে বসে মায়ের অমৃত গাঁথা শুনে এখনও মহালয়ার দিন শুরু করেন আপামর বাঙালিরা। তার মুখে মন্ত্রচারণ আজও আবেগপ্রবণ করে তোলে বাঙালিদের। বয়ে নিয়ে আসে পুরোনো বাঙালিয়ানার স্বাদ। সময়ের পরিবর্তে রেডিও থেকে বিষয়টা টেলিভিশনে আসলেও মহালয়ার প্রতি বাঙালিদের টান রয়ে গেছে একই রকমের। তবে টেলিভিশনের মহালয়া নিয়ে বরাবরই উৎসাহ দেখা যায় তরুণ সমাজের মধ্যে।

মায়ের কোন কোন রূপ দেখা যাবে স্টার জলসায়?

সম্প্রতি জানা গেছে স্টার জলসার আসছে মহিষাসুরমর্দিনী। যেখানে দেখা যাবে মায়ের তিনটি রূপকে। মহিষাসুরমর্দিনী রূপ অর্থাৎ মা দুর্গার রূপ, ডাকের সাঁজে মায়ের রূপ এবং মা কালীর রূপ। মায়ের এই তিনটি রুপই বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত। ডাকের সাঁজে মায়ের পুজো বয়ে নিয়ে আসে বাংলার সাবেকিয়ানা। মায়ের রণরঙ্গিনী রূপ নয়, মায়ের চিন্ময়ী রুপকেই ডাকের সাজের মাধ্যমে ফুটিয়ে তোলেন কুমোরটুলির শিল্পীরা। দেবীদুর্গা প্রতিমার কাঠামোর পিছনে সাদা সূক্ষ্ম শোলার কাজ থাকে। এটিই ডাকের সাজ নামে পরিচিত। ধবধবে সাদা রঙের হয় ডাকের সাজ। এর মধ্যে প্রতিমার মূর্তি অসাধারণভাবে ফুটে উঠে।

কিভাবে বাংলায় প্রচলিত হল মায়ের ডাকের সাঁজ?

১৭৫৭ সালের কথা, পলাশীর যুদ্ধের পর কলকাতা শোভাবাজার রাজবাড়িতে প্রথম দুর্গাপূজা হয়। পুরাণ অনুসারে, হিমালয় কন্যা পার্বতী বিবাহ স্থির হয় দেবাদিদেব মহাদেবের সঙ্গে। মহাদেবের ইচ্ছা ছিল বিয়েতে শোলার সাদা মুকুট পড়ার। তিনি দৈবিক শক্তির দিয়ে নরম জাতীয় এক উদ্ভিদের। যা পরে শোলা গাছ নামে পরিচিতি পায়। এরপর মহাদেবের ইচ্ছায় তখন জলাশয়ে সৃষ্টি হয় সুকুমার নামক এক যুবকের। যিনি মালাকার নামে পরিচিত হন। সুকুমারের থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করে মালাকার সম্প্রদায়। বর্তমানে যারা শোলার শিল্পী নামে পরিচিত। এরপর থেকেই দুর্গার প্রতিমায় ঐতিহ্যশালী পারিবারিকজ পূজায় এখনও ডাকের সাজের প্রচলন রয়েছে। তাছাড়াও থাকছে মা কালীর মহিমার কাহিনী। ভৈরবপত্নীর চন্ড-মুন্ড, রক্তবীজ নিধনের কাহিনী কারুরই অজানা নয়।

আরও পড়ুন: কবে বিদায় নিচ্ছে তোমাদের রানী? জানালো স্বয়ং চ্যানেল কর্তৃপক্ষ!

মা দুর্গার ভূমিকায় আসছেন কোয়েল মল্লিক

সম্প্রতি জানা গেছে বিগত কয়েক বছরের মতোই এবছরও মহালয়ার মা দুর্গার রূপে দেখা যাবে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকে। ইতিমধ্যেই লুক সেট সম্পন্ন হয়েছে অভিনেত্রী। আর সেই সুসংবাদ সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছে কোয়েল। তবে জানা গেছে কোয়েল মল্লিক ছাড়াও আরও দুজন টলি অভিনেত্রীকে দেখা যাবে আসন্ন এই মহালয়ায়। যদিও এখনও ফাইনাল লুক সেট হয়নি তাদের। আপনারা কোন কোন অভিনেত্রীকে দেখতে চান ডাকের সাঁজে এবং মা কালীর ভূমিকায়?