বাংলা ছেড়ে বলিউডে! মুম্বাইতে পাড়ি জমালেন সকলের প্রিয় জনপ্রিয় অভিনেতা, খুশির খবর শোনালেন অনুরাগীদের

বাঙালি অভিনেতা অভিনেত্রীদের মায়ানগরীর প্রতি আকর্ষণ ছিল বরাবরই। বাংলা থিয়েটার, নাটক, সিনেমা, সিরিয়ালের, পর সকলেই চান মুম্বাইতে পাড়ি। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের (Bengali Film Industry) অভিনয় শিল্পীরা বলিউডে‌ (Bollywood) পা রেখেছেন। টলিউড (Tollywood) থেকে মায়ানগরীর উদ্দেশ্যে এবার আরও এক জনপ্রিয় অভিনেতা। ‌

টলিউড থেকে বলিউডে এর আগেই অভিষেক হয়েছে যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকাদের। তাঁদের মতোই আরো অনেক অভিনয় শিল্পীরা মুম্বাইতে নিজেদের ছাপ রেখে চলছেন। বাংলা অভিনেতারাই নয়, বাংলার বহু ধারাবাহিক ও সিনেমা হিন্দি রিমেক হচ্ছে দিনকে দিন।

সূত্রের খবর, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’র হিন্দি রিমেক আসতে চলেছে। জোরকদমে। স্টার প্লাসে সম্প্রচারিত হবে মেগার হিন্দি রিমেক। গীতার হিন্দি রিমেকে নায়িকা চরিত্রে থাকছেন জনপ্রিয় বাংলা টেলিভিশনের অভিনেত্রী।

মুম্বাইতে অভিনয় মানেই নিজের প্রতিভাকে আরো বহু দর্শকের সামনে আনা, পারিশ্রমিক বৃদ্ধিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই জানে, বিটাউনের পারিশ্রমিকের অঙ্ক টলিউডের চাইতে অনেকটাই বেশি। বিস্তর দর্শকের সামনে নিজেকে তুলে ধরা, এবং সর্বোপরি আরো কাজ পাওয়ার সুবিধা। সব মিলিয়ে মুম্বাই সকলের কাছেই স্বপ্নের মত।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়! চরম বিপদে দীপাকে রক্ষা করতে ধারাবাহিকে ফিরছে অর্জুন!

anubhav kanjilal

বাংলা ছেড়ে এবার মুম্বাইতে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। কিছুদিন আগে জি বাংলায় ‘মিলি’ ধারাবাহিকের অভিনয় করেছেন তিনি। তবে এবার আর বাংলা টেলিভিশন নয়, তিনি অভিনয় করবেন বলিউডে। এই হিন্দি প্রোজেক্টে অনুভবের বিপরীতে অভিনয় করবেন নামজাদা অভিনেত্রী বিদ্যা বালন। বিদ্যার বিপরীতে অনুভবকে দেখতে অপেক্ষায় আছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Anubhav Kanjilal (@sunny_kanjilal)