প্রথম পরিচালককে সম্মান জানাতে অসাধারণ গান সুপারস্টার জিতের! অভিনয়ের পাশাপাশি গান গাইতেও পারদর্শী অভিনেতা

বর্তমান সমাজ এখন বাংলা কমার্শিয়াল (Commercial) মুভি দেখতেই ভুলে গিয়েছেন। এখন তারা মেতে থাকেন সাউথ অথবা হলিউড (Holywood), বলিউড (Bollywood) নিয়ে। কিন্তু এক সময় বাংলা কমার্শিয়াল মুভির জগতে এসেছিল সোনালী যুগ। আর সেই যুগের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিৎ (Jeet)।

প্রতিটি সিনেমাপ্রেমী মানুষ তথা বাংলা চলচ্চিত্র জগতের কাছে ২০০২ সালের ১৪ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হয়। বাংলা বাণিজ্যিক (Commercial) ছবির ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন কারণ সে দিনই মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘সাথী’ (Sathi)।

অভিনেতা জিতের কেরিয়ারের এটি প্রথম ছবি। ছবিতে জিতের সঙ্গে প্রিয়ঙ্কা ত্রিবেদীর জুটি ছেয়ে গেছিল দর্শক মহলে। বাংলা বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল এই ছবি। একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ বোর্ডের সাক্ষী ছিল বাংলা ও বাংলার আপামোর জনগন। এর পর থেকে জিতকেও আর ফিরে তাকাতে হয়নি।

পরিচালককে সম্মান জানিয়ে গান জিতের

কিন্তু এখন হঠাৎ এসব কথা উঠছে কেন নিশ্চয়ই প্রশ্ন জাগছে দর্শকদের মনে? কারণ এই দিন দর্শকরা দেখলেন এক চমৎকার দৃশ্য। পরিচালক হরনাথ চক্রবর্তীকে সবাই চেনেন। এক সময় বাংলা কমার্শিয়াল চলচ্চিত্রের জগতে একাধিক হিট ছবির বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এদিন এক অনুষ্ঠানের সম্মান জানানো হলো তাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক সহ অন্যান্য জনপ্রিয় অভিনেত অভিনেত্রীরা। তার সাথে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ। জিতের জীবনে প্রথম পরিচালক হলেন হরনাথ চক্রবর্তী। জিৎ তাকে সম্মান জানাতে তার প্রথম ছবি সাথী থেকে “ও বন্ধু তুমি শুনতে কি পাও” গানটি নিবেদন করলেন পরিচালকের উদ্দেশ্যে। এইভাবে সম্মান জ্ঞাপনে মুগ্ধ হরনাথ তথা নেট পাড়া।