‘আমাকে কখনো স্ট্রাগল করতে হয়নি, বিয়ের পরে স্বামীর সাথেই…!’ নিজের অভিনয় জগতের যাত্রা সকলের সঙ্গে ভাগ করলেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। সিনেমা, ওয়েব সিরিজ, ধারাবাহিক সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। কুসুমদোলা, কুন্দ ফুলের মালা, গাছকৌটো, অন্দরমহল, এক্কা দোক্কার মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

কালরাত্রি, ভালো থেকো, চোখের তারা তুই, তাহাদের কথা, মাটি, গোত্র এবং মুখার্জী দার বউ এর মতন হিট সিনেমায় মুখ্য চরিত্রে দেখা মিলেছে তাঁর। দর্শকমহলে নিজের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা এবং জনপ্রিয়তা পেয়েছেন। বয়স পেরিয়েছে গিয়েছে ৭০। তবে থেমে থাকার মানুষ নন তিনি। কর্মক্ষেত্রে এখনও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। লাইট ক্যামেরার সামনে অনেকটা সময় কাটান দিনভর।

বর্তমানে অভিনেত্রীকে স্টার জলসার নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জীবনের চাওয়া পাওয়া, আক্ষেপ সবকিছু নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার জীবনে কোনো আক্ষেপ আছে কিনা। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলে “না আমার জীবনে কোনো আক্ষেপ নেই, আমি মনে করি আক্ষেপ থাকা মানেই আমার ক্রিয়েটিভিতে একটা ফাঁক এসে যাওয়া। আর আমি আমার অভিনয়ের মধ্যে কোনোরকম ফাঁক রাখতে চাই না। আমার কাজ আমাকে করতেই হবে, কাজ আমায় ভালো রাখে।”

তাছাড়া আমরা অনেক অভিনেত্রীদের কাছে শুনেছি তাদের অভিনয় জগতে আসার আগে বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে কত বাধা-বিপত্তি এসেছে। বিয়ের পরে অনেকের অভিনয় বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেকের বাড়ি থেকেই মেনে নেয়নি তারা অভিনয় জগতে আসুক। তবে অভিনেত্রী অনুসূয়ার গল্পটা বেশ আলাদা। অভিনেত্রীর মা ছিলেন অত্যন্ত আধুনিক মানসিকতার। অভিনেত্রীর মা সবসময় চাইতেন অভিনেত্রী থিয়েটার অভিনয় জগতের সাথে যুক্ত থাকুক। অভিনেত্রীর রক্তেই রয়েছে অভিনয়।

সাক্ষাৎকার অভিনেত্রী জানান, ‘আমার মা সবসময় চাইতেন আমি অভিনয় জগতে কাজ করি। এছাড়াও বিয়ের পর আমার শ্বশুরবাড়িতেও কেউ কখনো কোনো বাধা দিতে আসেনি। বিয়ের পর তো স্বামীর সাথেই থিয়েটার করতে যেতাম। আমার শ্বাশুড়ি বহুবার আমার অভিনয় দেখতে গেছেন মঞ্চে। তাই সেইদিক থেকে আমার কোনো স্ট্রাগল নেই। সব স্ট্রাগেলটা সবসময় আমার নিজের সাথে ছিল।’