টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গল্প—এক জনপ্রিয় নায়িকার নাকি বর্তমান সম্পর্ক একেবারে ভাঙনের মুখে। যে সম্পর্কে একসময় ছিল অগাধ ভরসা, সন্তানকে ঘিরে গড়ে তোলা সংসার, তা নাকি আজ শুধুই তিক্ততায় ভরা। ইন্ডাস্ট্রির অন্দরে তো অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল যে, নায়িকার সঙ্গীর সঙ্গে বনিবনা হচ্ছে না।
অনেক বিতর্ক, টানাপোড়েন পেরিয়ে দু’জনে একসঙ্গে থাকার চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু গত কয়েক মাসে নাকি সমীকরণ একেবারে বদলে গিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, নতুন সম্পর্কের জন্য একসময় অনেক কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেছিলেন অভিনেত্রী। এখন তিনি বুঝেছেন, হয়তো সেই সিদ্ধান্তটা ভুল ছিল।
আর সেই উপলব্ধিই কি তাঁকে ফের টেনে নিয়ে যাচ্ছে পুরনো জীবনের দিকে? শোনা যাচ্ছে, প্রাক্তন স্বামীকে নাকি বারবার ফোন করেছেন নায়িকা। এমনই অবস্থা যে, প্রাক্তন শেষমেশ ফোন তুলতে বাধ্য হয়েছেন! সূত্র বলছে, ক্ষমা চাওয়ার জন্যই নাকি ফোন করেছিলেন তিনি।
তবে এই ফোনালাপ নিয়ে রয়েছে দ্বিমত। কেউ বলছেন, শুধুই পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার চেষ্টাই করছেন নায়িকা। আবার কেউ কেউ বলছেন, হয়তো একটু পরোক্ষভাবে আগের সম্পর্কে ফিরে যাওয়ার ইচ্ছেও রয়েছে তাঁর মনে।
তবে প্রাক্তনের পক্ষেও কি অত সহজ? জানা যাচ্ছে, তিনি আগেই আঁচ পেয়ে গিয়েছিলেন এইসব ‘ফোন-কাণ্ড’। তাই খুব ঠান্ডা মাথায় মাত্র কয়েক সেকেন্ড কথা বলেই ফোন কেটে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “সেই রাতের মতো আগে উত্তমকে কখনও পাইনি” — সুপ্রিয়ার কণ্ঠে নিঃসঙ্গ ভালোবাসার স্মৃতি
সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই—নায়িকা কি প্রাক্তনের দিকেই ফিরবেন, নাকি নতুন করে বর্তমান সম্পর্কটাকেই সারিয়ে তোলার চেষ্টা করবেন? উত্তর সময়ই দেবে, আর টলিপাড়ার কৌতূহলও বোধহয় ততদিন থামবে না।





