খুব শীঘ্রই হইচইতে (Hoichoi) আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত ওয়েব সিরিজ ‘ভোগ’-এর। অভীক সরকারের লেখা ‘ভোগ’ গল্পটি ঘিরেই সিরিজ তৈরি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ১লা মে দর্শক দরবারে আসছে এই সিরিজ ৷ পার্ণো মিত্রকে (Parno Mittra) দেখা যবে এক পিশাচিনীর ভূমিকায়।
দীর্ঘ বেশ কয়েক বছর আবার পার্ণো মিত্র ফিরছেন ওটিটির পর্দায়। এমন চরিত্র প্রসঙ্গে পার্ণো বলেন, ‘গল্পটা আমার শোনা ছিল। আমি ছোট থেকেই ভূতের গল্প শুনে ঘুমোতে ভালোবাসতাম। সেই অভ্যাসটা আজও আছে। এখন সেটা মেটায় সানডে সাসপেন্স। এই গল্পটা সানডে সাসপেন্স-এ শোনা আমার। ভালো লাগাটা ছিল। ভেবেছিলাম এই গল্পটা নিয়ে যদি কেউ সিনেমা বানায় ভালো হবে। তবে দূর দুরান্তেও ভাবিনি কেউ এই ডামরি চরিত্রের জন্য আমাকে ভাববে। পরম ভাবল। পরমের সঙ্গে আমি আগে অভিনয় করেছি। এবার ওর পরিচালনায়। ওর এই চরিত্রটাকে নিয়ে একটা ভাবনা ছিল। সেটা আমায় বলেছে। আমি করেছি।’
এছাড়া অভিনেত্রী বলেন, ‘আর তাছাড়া ও পিশাচিনীর চরিত্রে তো আর রোজ রোজ অভিনয় করা যায় না। তাই সুযোগ এসেছে যখন এই সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। পরিচালক পরমব্রত সাথে কাজ করার একটা ইচ্ছে ছিল। অভিনেতা পরমব্রতর সাথে অভিনয় করেছি, তবে পরিচালক হিসেবেও পরম ভীষণ ভালো।’
এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। পার্ণোকে এর আগে আমরা ‘আহারে মন’, ‘রাজকাহিনি’, ‘ধর্মযুদ্ধ’, ‘চুপকথা’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘সাহেব বিবি গোলাপ’, ‘বনবিবি’, ‘অপুর পাঁচালি’র মতো সব ছবিতে অভিনয় করতে দেখতে পেয়েছি।
আরও পড়ুনঃ ‘মনে হয় এক চ’ড় মেরে…’ সবার সামনেই অভিনেত্রী ঋকে চড় মারার হুমকি দিলেন বুলবুলি!
উল্লেখ্য অভীক সরকারের লেখা ভোগ গল্পটি ইতিমধ্যেই অনেকের পড়া হয়ে গিয়েছে। বেশ জনপ্রিয়তা পেয়েছে অভীক সরকারের লেখা এই গল্পটি। তাই যারা ইতিমধ্যে রেডিওতে গল্পটি শুনেছেন অথবা বইয়ের পাতায় গল্পটি পড়ে নিয়েছেন তারা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসেবে এই গল্প দেখার জন্য ভীষণভাবে আগ্রহী। আর যেখানে পরমব্রত পরিচালনার দায়িত্বে এবং অভিনয়ে অনির্বাণ এবং পার্ণো সেখানে দর্শকের উত্তেজনা আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।





