টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রাইমা সেন (Raima Sen)। সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি হিসেবে সকলের কাছে পরিচিত হলেও নিজের অভিনয়ের মাধ্যমে কিন্তু নিজের ক্যারিয়ার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। শুধুমাত্র টলিউডের (Tollywood) নয় বলিউডেও (Bollywood) অভিনেত্রীর জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। অভিনেত্রী সৌন্দর্যে মুগ্ধ অসংখ্য মানুষ। বয়স চল্লিশে কাছাকাছি কিন্তু তাও নিজের রূপে এখনো মুগ্ধ করে চলেছেন প্রত্যেকে।
তার বোন রিয়া সেনও বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। কিন্তু রাইমার মত ততটা জনপ্রিয়তা পাননি বোন রিয়া। রাইমার অভিনীত জনপ্রিয় বাংলা ছবিগুলোর মধ্যে অন্যতম হলো চোখের বালি, শক্তি, দ্যা জাপানিস ওয়াইফ, ২২ শে শ্রাবণ, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, অবশেষে ইত্যাদি। এছাড়া অভিনেত্রীর অভিনীত জনপ্রিয় হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম হলো কুচ দিল নে কাহা, পরিনীতা, যাত্রা, দরিয়া, মুম্বাই কাটিং ইত্যাদি।
তবে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কর্মজীবনে যতই সফল হোক না কেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চা হয়ে থাকে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বরাবরই থাকে প্রত্যেকের। তারা বাস্তবে কি করছেন, কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে বিয়ে হয়েছে, সবকিছু জানতে আগ্রহী থাকে প্রত্যেকে। তেমনি অভিনেত্রী রাইমার ব্যক্তিগত জীবন নিয়ে ও নেটিজেনরা কম আগ্রহী নন।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাইমা?
বাস্তব জীবনের রাইমা এখনো পর্যন্ত অবিবাহিত। সুন্দরী, শিক্ষিতা, সফল একজন অভিনেত্রী এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি। যা নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। অভিনেত্রী কবে বিয়ে করছেন সেটা জানতে আগ্রহী থাকেন অসংখ্য নেটিজেনরা। একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন: ডিভোর্সের এক বছরের মধ্যেই ভোল বদল! নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন অভিনেত্রী নবনীতা
তবে রাইমা কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে ভালোবাসে না। নিজের ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগত রাখতেই বরাবর পছন্দ করেন। অভিনেত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত অভিনেত্রীর বিয়ে কোন পরিকল্পনা নেই। মনের মানুষ পেলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তার আগে নয়। বিয়ে তার জীবনের মূল লক্ষ্য নয়, বিয়ে না করেও একটা মানুষ ভালো থাকতে পারে সেটা অভিনেত্রী জানেন। বিয়ে তার জীবনে কখনো পরিণতি এনে দেবে না। তবে বিয়ের পরিকল্পনা যে একেবারেই নেই তা নয়। উপযুক্ত মনের মানুষ পেলে তবেই বিয়ের পিঁড়িতে বসবে না অভিনেত্রী।





